Winter

Winter: শীতের শেষ ইনিংসে কনকনে ঠান্ডায় মজে মেদিনীপুর-ঝাড়গ্রাম! সরস্বতী পূজার আগে অবধি চলবে বৃষ্টিবিহীন মারকাটারি ব্যাটিং

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি: আজ (২৭ জানুয়ারি) থেকেই কেটে গেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ। দু মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের আকাশে সোনালী রোদের ঝলকানি। আর, তার সঙ্গেই পাল্লা দিয়ে ঠান্ডা! সরস্বতী পুজোর আগে, ফের একবার উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় মজল মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রাম। আবহাওয়াবিদরা বলছেন এটাই শীতের শেষ ইনিংস হতে চলেছে। ‌আর, এই শেষ ইনিংসে ঝড়ো ব্যাটিং করবে শীত। যাকে বলে একেবারে মরণ কামড়! ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টিবিহীন এই মারকাটারি ব্যাটিং। তারপরই, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়! এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।

ঠান্ডায় মজে মেদিনীপুর : (প্রতীকী ও নিজস্ব চিত্র)

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর-পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা উত্তুরে বাতাস ঢোকা শুরু করতেই পারদ নামতে শুরু করেছে। জঙ্গলমহল থেকে কলকাতা প্রায় ৫ ডিগ্রি পারদ নামতে পারে! ২৭ জানুয়ারি সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির আশেপাশে! স্বাভাবিকভাবেই, রাত্রি বাড়ার সাথে সাথে তা যে ১০ ডিগ্রিতে নেমে আসবে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায়, তা বলাই বাহুল্য। আগামী ৩-৪ দিন কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি হয়ে যাতে পারে বলে হাওয়া অফিস অনুমান করছে। সেক্ষেত্রে, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহারে শীতের দাপট বেশি। ইতিমধ্যে দার্জিলিং ঢেকেছে বরফে। চলছে তুষারপাত। তবে, পর্যটক বিহীন হওয়ায় তা উপভোগ করতে পারছেন না ভ্রমণ পিপাসুরা!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago