Agriculture

পশ্চিম মেদিনীপুরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম হল কৃষি দপ্তরের ট্যাবলো! শীতের সকালে ​ভিজতে হল শিশু-অভিনেতাদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি: শীতের সকালে জলের ফোয়ারা সহযোগে স্কুল পড়ুয়াদের খালি গায়ে ট্যাবেলোতে অভিনয় করানো হলো! আর, কৃষি দফতরের সেই ট্যাবলো-ই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের বিচারে প্রথম হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে। বুধবার, ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, জেলা শহর মেদিনীপুরের পুলিশ লাইন ময়দানে, বিভিন্ন সরকারি দপ্তর ট্যাবলো সহযোগে কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কৃষি দফতরের ট্যাবেলোতে, স্কুলপড়ুয়া শিশুদের দিয়ে খালি গায়ে জলের ফোয়ারা সহযোগে আভিনয় করানো হয়! কৃষকদের সহিষ্ণুতার চিত্র তুলে ধরতেই বৃষ্টির আবহ তৈরি করা হয়। সেই ট্যাবলো নজর কাড়ে সকলের। প্রথম হয়। তবে, শীতের সকালে শিশুদের ভিজতে হওয়ায় বিভিন্ন মহল মনে সমালোচনাও করা হয়।

কৃষি দফতরের ট্যাবলো :

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, বিভিন্ন সরকারি দপ্তর মেদিনীপুর পুলিশ লাইনের মাঠে দপ্তরের বিভিন্ন দিকগুলো নিয়ে তাদের ট্যাবেলো দিয়েছিল। জেলা কৃষি দপ্তরের পাঠানো ট্যাবেলোতে প্রথম হয় এবং ক্রেতা সুরক্ষা (উপভোক্তা বিষয়ক দপ্তর) দপ্তর দ্বিতীয় হয়। জেলা কৃষি দপ্তরের ট্যাবলো-তে শীতের দিনে, খালি গায়ে জলের ফোয়ারা সহযোগে অভিনয় করানো হয় ১০-১২ বছরের স্কুল পড়ুয়াদের। দৃষ্টিনন্দন ট্যাবলো-তে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কৃষকদের পরিশ্রম ও সহিষ্ণুতার বিষয়টি তুলে ধরা হয়েছে কৃষি দফতরের পক্ষ থেকে। তবে, তা করতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের যেভাবে ব্যবহার করা হয়েছে বা শীতের মধ্যে তাদের কষ্ট দেওয়া হয়েছে, তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে! নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশু কল্যাণ বিভাগের আধিকারিক‌ও এই বিষয়টি নিয়ে সমালোচনা করেন।

রোদ, ঝড়, বর্ষা; কৃষকরাই ভরসা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago