Weather Update

Midnapore: রেকর্ড ভেঙে চুরমার, নতুন বছরে শীতের নতুন রেকর্ড মেদিনীপুরে; ৮ ডিগ্রির ঠান্ডায় কাঁপছে জঙ্গলমহল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: হাড়হিম করা ঠান্ডা। শীতে কার্যত কাবু জঙ্গলমহলের মানুষ। সঙ্গে আবার ঘন কুয়াশা। এর মধ্যেই নতুন বছরে (২০২৬) শীতের নতুন রেকর্ডও করে ফেললো পশ্চিম মেদিনীপুর! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অটোমেটিক ওয়েদার স্টেশনের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল ঠিক সাড়ে ৬টায় জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৩১ ডিসেম্বর (২০২৫)-এর সর্বনিম্ন তাপমাত্রা (৮.৪৫ ডিগ্রি)-র রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে।

চলতি মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা:

বিজ্ঞাপন (Advertisement):

চলতি মরশুমে এবং গত চার বছরে (২০২১ সালের পর) এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই আবহাওয়া বিভাগের সঙ্গে যুক্ত অধ্যাপক তথা বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার সঙ্গেই ছিল তীব্র ঠান্ডা। লেপ-কম্বলেও যেন কাবু করা যাচ্ছেনা এই ঠান্ডাকে। আগামী কয়েকদিন এমনই পাহাড়ি ঠান্ডা অনুভূত হবে বলে আগেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। ফলে সকলকেই একটু সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মঙ্গলবার অবশ্য বেলা বাড়ার সাথে সাথেই রোদের দেখা মিলেছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে। ফলে তাপমাত্রাও সামান্য বেড়েছে। সকাল ৯টা পর্যন্ত জেলার গড় তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

15 hours ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago