Kharagpur

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। তিনটি ব্যাগে থাকা ৫০০ টাকার নোটের ২৮০টি বান্ডিলে মিলল মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা। টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে কোনও বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। ধৃতের নাম রাহুল সোনি। বুধবার দুপুরে খড়্গপুর স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ স্টেশনে তল্লাশি অভিযান চলাকালীন রাহুলের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। বছর ছত্রিশের ওই যুবকের পিঠে একটি এবং হাতে দু’টি ব্যাগ ছিল। জিআরপি আধিকারিকদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁকে আটক করা হয়। এরপর তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। টাকা গোনার জন্য মেশিন আনানো হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে গণনার পর উদ্ধার হওয়া টাকার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খড়্গপুর জিআরপি থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা।

খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়:

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতের বাড়ি হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার ১২০ জিটি রোডে। এদিন তিনি জনশতাব্দী এক্সপ্রেসে চেপে টাটানগর থেকে হাওড়ায় ফিরছিলেন। জেরায় রাহুল দাবি করেছেন, এক আত্মীয় তাঁকে এই টাকা অন্য এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেছিলেন। তবে টাকার উৎস, মালিকানা কিংবা গন্তব্য সম্পর্কে কোনও বৈধ নথি দেখাতে পারেননি তিনি। খড়্গপুরের এসআরপি জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, হিসাববহির্ভূত এই বিপুল পরিমাণ টাকার উৎস ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার বিকেলে রাহুলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে খড়্গপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন এসআরপি।

ধৃত রাহুল সোনি:

Editor Desk

Recent Posts

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 week ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

2 weeks ago

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 weeks ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 weeks ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 weeks ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

1 month ago