আইআইটি খড়্গপুর:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি খড়্গপুর। ভারতে এই প্রথম কোনও আইআইটি-তে চালু হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) স্বীকৃত মেডিক্যালের স্নাতকোত্তর ডিগ্রি (এমডি) পাঠক্রম। ২০২৬-‘২৭ শিক্ষাবর্ষ থেকেই আইআইটির ডঃ বি সি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে ছ’টি বিভাগে এই পাঠক্রম শুরু হচ্ছে। প্রতিটি বিভাগে দু’টি করে মোট ১২টি আসনে ভর্তি নেওয়া হবে। নিট-পিজি ২০২৬-এর দ্বিতীয় দফার অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তির সুযোগ মিলবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি—এই ছ’টি বিষয়ে আপাতত এমডি পড়ানো হবে। ভবিষ্যতে বিষয় ও আসনসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী দিনে এমবিবিএস পাঠক্রম চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইআইটির অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী। তাঁর কথায়, চিকিৎসাবিদ্যার সঙ্গে প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাকে নতুন দিশা দেখানোই তাঁদের লক্ষ্য।
উল্লেখ্য, ১৯৫১ সালের ১৮ আগস্ট খড়্গপুরে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম আইআইটি। ২০২৫ সালের জুন মাসে অধিকর্তার দায়িত্ব নেওয়ার পর থেকেই মেডিক্যাল কলেজ চালুর উদ্যোগ নেন অধ্যাপক সুমন চক্রবর্তী। সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চলতি বছরের জুলাইয়ে চালু হয় বিসি রায় মেডিক্যাল স্কুল। এবার এনএমসির অনুমোদনে এমডি পাঠক্রম চালুর মধ্য দিয়ে চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এক নতুন দিগন্ত খুলতে চলেছে এই প্রতিষ্ঠান। আইআইটি কর্তৃপক্ষ বলেন, প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষপূর্তিতে নতুন এক ইতিহাস সৃষ্টি হল বর্তমান অধিকর্তার হাত ধরে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…