দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: একধাক্কায় আরও প্রায় দেড় ডিগ্রি নামল তাপমাত্রা! শুক্রবার ভোর ৫টা নাগাদ জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। এমনটাই জানা গেছে মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অটোমেটিক ওয়েদার স্টেশনের রিপোর্ট থেকে। এই রিপোর্ট অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর (২০২৫) পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪৫ ডিগ্রি। এরপর, গত ৬ থেকে ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ৮.১৫, ৮.০৯ এবং ৯.০৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর, আজ, শুক্রবার (৯ জানুয়ারি) একধাক্কায় আরও খানিকটা তাপমাত্রা কমে ‘রেকর্ড’ শীতের নজির গড়ল জঙ্গলমহলের এই জেলা।
যদিও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের অধীন সেন্টার ফর এনভারমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক যতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও এমন রেকর্ড পারদ-পতন বা শৈত্যপ্রবাহের ঘটনা ঘটে। সেবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৫.৯৩ ডিগ্রি সেলসিয়াসে! তারপর থেকে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।’ তবে, একটানা শীতের এই লম্বা ইনিংস যে দীর্ঘ কয়েক বছর পরই অনুভূত হচ্ছে তাও মেনে নিয়েছেন অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। এদিকে, কনকনে ঠান্ডায় জবুথবু জঙ্গলমহলের বাসিন্দারা। একশ্রেণীর মানুষ যখন এই ঠান্ডা উপভোগ করছেন। পিকনিকে মোজেছেন। ঠিক তখনই জঙ্গলমহলের লোধা শবর সহ আদিবাসী অধ্যুষিত ও পিছিয়ে পড়া এলাকার মানুষগুলি ঠান্ডায় কার্যত কুঁকড়ে গিয়েছেন। ভাঙা ঘরে, একটামাত্র কম্বলে রাত কাটাতে হচ্ছে অনেককেই। সমাজকর্মীদের একটা অংশ বলছেন তাই বলছেন, ‘একেই বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ!’
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…