Administration

“যেকোনো কেনাকাটায় বিল নিন, ঠকে গেলে অভিযোগ জানান অনলাইনে”! ফের একবার সচেতনতার বার্তা পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ জানুয়ারি:”প্রতিটি কেনাকাটায় রসিদ বা পাকা বিল নিন। দোকানদাররা রসিদ ,ক্যাশ মেমো না দিলে সংশ্লিষ্ট লাইসেন্সিং অথরিটিকে জানান। প্রয়োজনে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ করুন। বিক্রত দ্রব্যের মূল্য ফেরত হয়না, রসিদে যদি এই ধরনের বেআইনি শর্ত কিছু লেখা থাকে, তাহলেও উপভোক্তা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানান। কেনাকাটায় ঠকে গেলে অভিযোগ জানান, বর্তমানে ই-দাখিল পোর্টালের মাধ্যমে। যেকোনো প্রান্ত থেকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে জেলা বা রাজ্য উপভোক্তা কমিশনে অভিযোগ জানানো যায়।” এই পরামর্শগুলো দেওয়া হচ্ছে খোদ ক্রেতা সুরক্ষা (বা, উপভোক্তা) দপ্তরের পক্ষ থেকেই। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের মানিককুন্ডু গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে স্ব-সহায়ক মহিলাদের নিয়ে এই সচেতনতামূলক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলাদের নিয়ে সচেতনতা শিবির:

উপভোক্তা বিষয়ক ন্যায্য বাণিজ্য অনুশীলন পশ্চিম মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে, অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানটিকে ঘিরে মহিলাদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা অমর্ত্য ঘোড়ই বলেন, “আমরা সারা বছর ধরে নানাভাবে উপভোক্তাদের সচেতন করে চলেছি। বারবার সতর্ক করা হচ্ছে এই কারণে, যাতে কোনভাবেই ক্রেতারা না ঠকেন! আর, ঠকে গেলেও, উপযুক্ত কাগজপত্র বা বিল থাকলেই দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাই, সর্বদা সচেতন থেকে কেনাকাটা করুন।”

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago