Salboni

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হল ‘শিশু দিবস’। স্থানীয় চ্যাপলিন ক্লাবের ‘শিশুদের ন্যায়বিচারের অধিকার’ প্রকল্পের মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেন জিন্দল সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়। কারখানা সংলগ্ন কুলফেনি ও আশেপাশের ১৫টি গ্রামের প্রায় ২০০ জন কিশোর-কিশোরী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের নানা আইনি পরামর্শ ও সচেতনতামূলক বার্তা দিতে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনজীবীরা। এদিনের অনুষ্ঠানে এলাকার শিশু ও কিশোর-কিশোরীদের শিল্পকর্ম তুলে ধরতে একটি চিত্রকলা ও হস্তশিল্প প্রদর্শনীরও আয়োজন করা হয়। শিশুদের সৃজনশীলতা ও প্রতিভার পরিচয় মেলে এই প্রদর্শনীতে।

শিশু দিবসের অনুষ্ঠানে:

পাশাপাশি কিশোর-কিশোরীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, সুরক্ষা এবং সার্বিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার বন্ধ এবং শিশু নির্যাতন রোধের পাশাপাশি প্রতিটি শিশুর ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিল্প সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী থানার আইসি সৌরভ ঘোষ, জেলা শিশু সহায়তা কেন্দ্রের আধিকারিক সুনীলকুমার বাউরি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে আইনজীবী অঙ্কুর কর্মকার, সৌরীন্দ্র নাগ ও অধিকার মিত্র অভিজিৎ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জিন্দল কারখানার আধিকারিক সঞ্জয় শর্মা, ভেনাস তেওয়ারি, এস কে মোকাদ্দার, অতনু চট্টোপাধ্যায় সহ চ্যাপলিন ক্লাবের সদস্যরা।

Editor Desk

Recent Posts

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

3 days ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

2 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

4 weeks ago

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

1 month ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

1 month ago