Midnapore News

Medical College: মেদিনীপুর মেডিক্যালের অপারেশন থিয়েটারে আগুন! হাসপাতাল কর্মীর তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: শনিবার বিকেলে হঠাৎ-ই পশ্চিম মেদিনীপুরের জেলা সদর হাসপাতাল অর্থাৎ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটারে (Operation Theatre) আগুন ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বিকেল ৫-টা নাগাদ ঘটনাটি ঘটে। অপারেশন থিয়েটারে সেই সময় চলছিল জটিল অস্ত্রোপচার। ওটি’র সামনেই থাকা ইলেকট্রিক বোর্ডে লেগে যায় আগুন! তবে, ওয়ার্ডে কর্মরত এক জিডিএ কর্মীর উপস্থিত বুদ্ধিতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। খবর দেওয়া হয় মেদিনীপুর দমকল বিভাগে। তবে, দমকল পৌঁছনোর আগেই হাসপাতালের ওই কর্মীরা আগুন নিভিয়ে দেন ফায়ার এক্সটিঙ্গ্যুইস দিয়ে। পরে, পূর্ত দপ্তরের কর্মীরাও যান সেখানে।

মেডিক্যাল কলেজে আগুন ঘিরে চাঞ্চল্য:

জানা গিয়েছে, বিকেল ৫-টা নাগাদ অপারেশন থিয়েটারে তখন চলছিল অস্ত্রপাচার।‌ওটি-তে প্রবেশের ঠিক মুখেই একটি বিদ্যুতের বোর্ডে আগুন লেগে যায়। কর্মরত এক কর্মী আগুনের ফুলকি দেখতে পেয়ে তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলেও। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। হাসপাতাল সুপার জয়ন্ত রাউত বলেন, “ওটি-তে ঢোকার মুখে একটি ইলেকট্রিক বোর্ড থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। হাসপাতালের এক কর্মী তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে দেয়। তবে, দমকলকে খবর দেওয়া হয়েছিল। আগুন ছড়িয়ে পড়েনি, অপারেশনের ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হয়নি।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago