Paschim Medinipur

Midnapore: দিদির বিয়ের জন্য ফুল কিনে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ৩ ভাই! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল মেদিনীপুরে মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: দিদির বিয়ের জন্য ফুল কিনে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভাইয়েরা! আশঙ্কাজনক অবস্থায় তিন ভাইকেই নিয়ে আসা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, শনিবার ভরদুপুরে দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা বাজারের অদূরে আধকাটা এলাকায়। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় একটি বাইকে থাকা তিন যুবক। সম্পর্কে তারা তিন ভাই বলে জানা গেছে।

মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হল ৩ জনকে:

জানা গেছে, বাইকেই ছিল তিন ভাই। বিয়েবাড়ির জন্য ফুল কিনে বাড়ি ফেরার পথে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের! গুরুতর জখম অবস্থায় তিন ভাইকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল এবং পরে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন ভাইয়ের নাম যথাক্রমে- শিবাতুল্লাহ খাঁন(২২),আসাদুল্লাহ খাঁন(১৯) ও আমিনুল খাঁন(১৭)। তাদের বাড়ি চন্দ্রকোনার মহেশপুর এলাকায় বলে জানা গেছে। আগামীকাল তাদের দিদির বিয়ের জন্য আজ (শুক্রবার) সকালে তারা চন্দ্রকোনা বাজারে গিয়েছিল বলে জানা যায়। ফেরার পথে দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে চন্দ্রকোনা বাজার থেকে কিছুটা দূরে আধকাটা এলাকায়! দ্রুত তাদের উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আপাতত সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে তারা। এক যুবকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago