Midnapore News

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে। ফেরার পথে খড়্গপুর গ্রামীণের মাদপুর এলাকায় ১৬নং জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ-দুর্ঘটনায় মৃত্যু হল মেদিনীপুর শহরের দুই যুবকের! জানা যায়, অচেনা কোনও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। মৃত দুই যুবকের নাম হল যথাক্রমে- বাপ্পাদিত্য সিনহা এবং সন্তোষ গুপ্তা। দু’জনেরই বয়স আনুমানিক ৩৫-৪০। বাড়ি যথাক্রমে মেদিনীপুর শহরের হাতারমাঠ এবং তোড়াপাড়া এলাকায়। খড়গপুর গ্রামীণ থানার পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে পরিবারের তরফে মৃতদেহ শনাক্ত করার পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে।

বাইকটি:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বাসিন্দা দুই যুবকেরই দোকান আছে শহরের পঞ্চুরচক এলাকায়। সন্তোষের ইডলি-ধোসার দোকান, হেড পোস্ট অফিসের ঠিক উল্টোদিকে। প্রায় কাছাকাছিই বাপ্পাদিত্য’র চা দোকান। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে দুই বন্ধু বাইকে করে রওনা দেয় ডেবরার দিকে। ফেরার পথে ভোর ৩টা মাদপুরের কাছে অচেনা কোন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় দু’জনের। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, তাদের বাইকটি ভেঙে প্রায় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে! ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। এদিন দুপুরে খড়গপুর গ্রামীণ থানার সামনে দাঁড়িয়ে মৃত দুই যুবকের প্রতিবেশী বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “বাপ্পাদিত্য’র বাড়ি মেদিনীপুর শহরের হাতারমাঠে, ত্রিশক্তি মন্দিরের কাছে। সন্তোষের বাড়ি তোড়াপাড়ায়। দু’জনেরই মেদিনীপুর শহরের পঞ্চুরচকে দোকান আছে। অনেক রাতে ভাগ্নার জন্মদিন বলে সন্তোষকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল বাপ্পাদিত্য। ভোর বেলা আমরা শুনি দু’জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়!”

বাপ্পাদিত্য ও সন্তোষ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago