Award

Award: বঙ্গীয় বিজ্ঞান পরিষদের রৌপ্যপদক পেলেন মেদিনীপুরের গবেষক ও প্রাবন্ধিক অতনু মিত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি’ পুরস্কার পেলেন শিক্ষক ও গবেষক অতনু মিত্র। ২০২১ সালে ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকায় প্রকাশিত রচনাগুলির মধ্যে তাঁর প্রবন্ধটি শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে। শনিবার কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার স্বরূপ ‘রৌপ্য পদক’ তুলে দেন পরিষদের সভাপতি সুমিত্রা চৌধুরী। কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ-এর প্রতিষ্ঠা হয় ১৯৪৮ সালের ২৫ জানুয়ারি। প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় অধ্যাপক বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। বাংলা ভাষায় বিজ্ঞানের গবেষণা ও অগ্রগতির লক্ষ্যে সেই সময় থেকেই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ-এর মুখপত্র হিসাবে প্রকাশিত হয় ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকা। সত্যেন্দ্রনাথ বসু ১৯৫০ সালে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এই মাসিক ‘জ্ঞান-বিজ্ঞান’ পত্রিকার গত ডিসেম্বর সংখ্যায় ‘কিশোর বিজ্ঞানীর আসর’ বিভাগে প্রকাশিত হয় অতনু মিত্রের লেখা পিঁপড় বিষয়ক এক অনুসন্ধানমূলক প্রবন্ধ ‘আহা পিঁপড়ে’।

পুরস্কৃত অতনু মিত্র (Atanu Mitra) :

জ্ঞান-বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত তাঁর এই প্রবন্ধটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদসহ পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এই প্রবন্ধটিকে ‘কিশোর বিজ্ঞানীর আসর’ বিভাগে ২০২১ সালে প্রকাশিত প্রবন্ধগুলির মধ্যে শ্রেষ্ঠ প্রবন্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ৫ মার্চ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তাদের কলকাতা কার্যালয়ে এক অনুষ্ঠানে লেখক অতনু মিত্রকে শ্রেষ্ঠ প্রাবন্ধিক হিসাবে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি’ পুরস্কার স্বরূপ একটি রৌপ্য পদক দিয়ে সম্মানিত করেন। বিভিন্ন মহল থেকে বহু বিশিষ্ট ব্যক্তি অবিভক্ত মেদিনীপুরের এই সুপ্রতিষ্ঠিত গবেষক ও লেখক-কে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় পিঁপড়ের উপর অতনুবাবুর একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আনন্দবাজার পত্রিকা-তেও তিনি পিঁপড়ের উপর প্রবন্ধ লিখেছেন। মেদিনীপুর শহরের বাসিন্দা তথা শহরের তারাকালী বিদ্যাপীঠের শিক্ষক অতনু মিত্রের বহু অনুসন্ধানমূলক প্রবন্ধ জ্ঞান-বিজ্ঞান ছাড়াও দেশ-বিদেশের বহু পত্র-পত্রিকা ও জার্নালে প্রকাশিত হয়েছে।

রৌপ্যপদক :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago