Midnapore

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি আধিকারিকরা। সোমবার সন্ধ্যায় তদন্তকারীদের একটি দল শালবনীতে পৌঁছয়। তবে তার আগে তাঁরা মেদিনীপুর সেন্ট্রাল জেলে গিয়ে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে জেরা করেছেন কিনা তা জানা যায়নি। সিআইডি আধিকারিকরা শালবনী থানায় গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন এই মামলার তদন্তকারী অফিসারদের সাথে। গত জুন মাসে শালবনী থানাতেই এফআইআর দায়ের হয়েছিল সুজয় হাজরা সহ কয়েকজনের বিরুদ্ধে।

শালবনী থানা:

জাতীয় সড়কের পাশে একরের পর একর জমি-জালিয়াতি কাণ্ডে গত ৬ জুন গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধেও। ১৪ আগস্ট পর্যন্ত ‘রক্ষাকবচ’ আছে সুমিতের। তবে, গত দু’দিন ধরে তাকে লাগাতার জেরা করছেন সিআইডি আধিকারিকরা। এবার সেই তদন্তেই শালবনীতে হাজির তদন্তকারীদল। সোমবার সন্ধ্যায় সিআইডির একটি টিম প্রথমে শালবনী থানা এবং তারপর বিএলআরও অফিস ও কর্ণগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান। সেখান থেকে বেরিয়ে ফের শালবনী থানায় গিয়েছিলেন তাঁরা। রাত্রি ন’টা নাগাদ থানা থেকে বেরিয়ে যায় সিআইডির দলটি। সূত্রের খবর, আগামীদিনে সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। সবমিলিয়ে সুমিতের বিরুদ্ধে আরও অকাট্য তথ্য-প্রমাণ জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন তদন্তকারীরা।

News Desk

Recent Posts

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

17 hours ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

1 day ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

1 week ago

Kharagpur: মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…

2 weeks ago

Kharagpur: নেপথ্যে কে? পুরভোটের আগে খড়্গপুর পুরসভায় প্রদীপের নেতৃত্বে ‘অনাস্থা’ ১৫ জন তৃণমূল কাউন্সিলরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 month ago