Weather Update

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আগামী ৪৮ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ জুন: বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়লো কলকাতার বিভিন্ন এলাকা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টিপাত হলো সর্বত্র। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। এর ফলেই, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জল জমে যায়। জলবন্দি সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ।

জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা :

এদিকে, এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার দরুণ বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হবে বৃষ্টি। এছাড়াও, হাওড়া হুগলি, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago