Social Work

ক্যানসার রোগীদের পাশে এবার মেদিনীপুরের মনীষিতা! ‘শিক্ষারত্ন’ কন্যা দান করলেন নিজের গোছাভরা চুল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: ক্যান্সার রোগীদের পাশে এবার মেদিনীপুর শহরের তরুণী মনীষিতা। ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে পাঠিয়ে দিলেন নিজের গোছাভরা চুল। গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটিকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। প্রসঙ্গত, যেসব ক্যানসারে রোগীদের কেমোথেরাপি’র চিকিৎসায় মাথার চুল উঠে যায়, তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়। মনীষিতা এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের বারো ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন মদত ট্রাস্টে।

মণীষিতা বসু :

বারো ইঞ্চি চুল দান :

উল্লেখ্য যে, ইংরেজি সাহিত্যের ছাত্রী মনীষিতা ইতিমধ্যে এম.এ. বি-এড ডিগ্রী কমপ্লিট করে ফেলেছেন। বর্তমানে, মনীষিতা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান মনীষিতা বাবা মায়ের সাথে মেদিনীপুর শহরের ক্ষুদিরাম মোড় সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। বাবা “শিক্ষারত্ন” গৌতম বোস পূর্ব মেদিনীপুরের শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের শিক্ষক,মা আল্পনা দেবনাথ বোস পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী হাইস্কুলের শিক্ষিকা। মনীষিতা জানালেন, ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি ও গর্বিত। আগামী দিনেও তিনি এভাবে সমাজে মানুষের পাশে দাঁড়াতে চান। পাশাপাশি, তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মেয়ের এহেন কাজে খুশি মনীষিতার বাবা গৌতম বোস, মা আল্পনা দেবনাথ বোস সহ আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা।

মণীষিতা বোস :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago