দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের মোবাইলে এসেছিল ‘হাই-এলার্ট’ মেসেজ। সঙ্গে বেজে উঠেছিল এলার্ম। ভয়াবহ বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সেই আশঙ্কা সত্যি করেই এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে মৃত্যু হল ৩ মহিলা সহ মোট ৪ জনের। মৃতেরা হলেন, ডেবরার মালতী পাত্র (৪৬), কাজল নায়েক (৬২); খড়্গপুর গ্রামীণের সুমিত্রা খামরই (৫২) এবং নারায়ণগড়ের তাপস সাবরা (৫০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ডেবরার রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুকুর এলাকায় কয়েকজন মহিলা মাঠে কাজ করছিলেন। হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি বুঝে সকলে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করলেও বজ্রাঘাতে জখম হন ৫ জন। তাঁদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মালতী দেবী ও কাজল দেবীকে মৃত ঘোষণা করেন। জখমদের চিকিৎসা চলছে।
অন্যদিকে, নারায়ণগড়ের ঠেঙামারা এলাকায় মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় তাপস সাবরা (৫০) নামে এক ব্যক্তির। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপর ঘটনাটি ঘটে খড়গপুর লোকাল থানার বরগাই গ্রামে। বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় সুমিত্রা খামরুই (৫০) নামে এক মহিলার। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার বাকিদেরও ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনা ঘিরে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…