Arrested

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই জোড়া গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় কেশপুরের যুব তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল (টয়)-কে। বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় পিংলা ব্লক তৃণমূলের বিদায়ী সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবেরাতিকে। এগারোমাইলের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। গত ২ জুলাই পিংলা ব্লক তৃণমূলের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় এই গ্রেপ্তার বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আসিফ ইকবাল (টয়):

বুধবার বিকেল নাগাদ শেখ সবেরাতির অট্টালিকা সম বাড়ি ঘিরে ফেলে পুলিশ। প্রায় এক ঘণ্টা পর তাঁকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে, শেখ সবেরাতিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই পিংলা থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁকে ডিম ছোড়ার চেষ্টা করা হতে পারে বলে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি। বিজেপি নেতা গোবিন্দ দাসের অভিযোগ, শেখ সবেরাতির বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সন্ত্রাস ও সরকারি প্রকল্পে কাটমানির মতো একাধিক অভিযোগ রয়েছে। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের দাপুটে নেতা শেখ সবেরাতি। অন্যদিকে, পুরানো একটি তোলাবাজি, জমিদখল ও মারধরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে আসিফ ইকবালকে।

গ্রেপ্তার শেখ সবেরাতি:

News Desk

Recent Posts

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 days ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 days ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

2 weeks ago

Kharagpur: মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…

2 weeks ago

Kharagpur: নেপথ্যে কে? পুরভোটের আগে খড়্গপুর পুরসভায় প্রদীপের নেতৃত্বে ‘অনাস্থা’ ১৫ জন তৃণমূল কাউন্সিলরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…

3 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 months ago