Kharagpur

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য সরকারের শো-কজ নোটিশ। পুর-পরিষেবা প্রদানে ব্যর্থতা ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগে পুরসভার বোর্ড অফ কাউন্সিলরসকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। শুক্রবার বিকেলে ওই নোটিশ পুরসভায় এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে। বোর্ডকে কেন ভেঙে দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। আর এতেই আগামী সোমবার চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রস্তাবিত সভা ঘিরে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা। গত সোমবার চেয়ারপার্সন কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পর আগামী সোমবার নতুন চেয়ারম্যান নির্বাচনের সভা হওয়ার কথা ছিল। ভোটাভুটিতে কল্যাণীদেবীর পরাজয়ের পর প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা প্রদীপ সরকারের ফের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা জোরালো হয়। কিন্তু তার আগেই রাজ্য সরকারের এই নোটিশ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও, এ বিষয়ে জেলা ও মহকুমা প্রশাসনের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুক্রবার সন্ধ্যায় মহকুমাশাসক ভুবনা প্রণীত পাপ্পুলা বলেন, ‘সদ্য চিঠি এসে পৌঁছেছে। এখনও দেখা হয়নি।’

খড়্গপুর পুরসভার প্রতীকী ছবি:

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর প্রদীপ সরকারের নেতৃত্বে কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ২৪ জন ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে অনাস্থায় পরাজিত হন কল্যাণীদেবী। এরপরই নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রদীপ সরকারকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে নারাজ বিজেপি কাউন্সিলরদের একাংশ। সেই পরিস্থিতিতে নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসক নিয়োগের পথে রাজ্য সরকার এগোতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। যদিও এই সম্ভাবনা নিয়ে সরকারি স্তরে কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। অন্যদিকে, প্রদীপ সরকারের দাবি, পুর পরিষেবা প্রদানে ব্যর্থ কল্যাণী ঘোষের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধেই শো-কজ করা হয়েছে। এর সঙ্গে আগামী সোমবারের সভার কোনও সম্পর্ক নেই বলেও দাবি তাঁর। প্রদীপবাবু আরও জানান, ২০২৫ সালের ১৯ ডিসেম্বরও একই ধরনের অভিযোগে কল্যাণীদেবীর নেতৃত্বাধীন বোর্ডকে শো-কজ করা হয়েছিল। পরে ২০২৬ সালের ২২ জানুয়ারি বোর্ড ভেঙে দেওয়া হয়। তবে ফেব্রুয়ারিতে কংগ্রেস কাউন্সিলরদের করা মামলার পর বোর্ড পুনর্বহাল হয়। এবারও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে? নাকি নির্ধারিত সূচি মেনেই হবে নতুন চেয়ারম্যান নির্বাচন? রাজ্য সরকারের নোটিশের পর এখন সেই প্রশ্নেই নজর খড়্গপুরবাসীর।

Editor Desk

Recent Posts

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

1 day ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

3 weeks ago

Kharagpur: মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…

4 weeks ago