দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন পিস্তল নাড়াচাড়া করতে গিয়েই গুলিবিদ্ধ হয় খড়্গপুরের নবম শ্রেণির ছাত্র অক্ষয় ঝা। ঘটনাকে শুট-আউটের রূপ দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে অক্ষয়ের বন্ধু সাগরকুমার রাও-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় সাগরের বাড়িতে ঘটনাটি ঘটে। সাগরের দাবি ছিল, স্কুটিতে করে টিফিন খেতে যাওয়ার সময় অন্য একটি স্কুটিতে আসা দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। কিন্তু এলাকায় কেউ গুলির শব্দ শোনেননি বলে জানান বাসিন্দারা। তাতেই সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে সামনে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, অসাবধানতাবশত পরপর দু’বার গুলি চালিয়ে ফেলে অক্ষয়। বন্ধু সাগর তখন শৌচাগারে গিয়েছিল।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, উদ্ধার হওয়া নাইন এমএম পিস্তলটি সাগরের বাবা তথা নিহত রেল-মাফিয়া শ্রীনু নাইডুর গ্যাংয়ের সদস্য প্রসাদ রাওয়ের। ২০২২ সালের ২৭ জুন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন প্রসাদ। তাঁর ওল্ড সেটেলমেন্টের বাড়ি থেকে পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। অক্ষয়ের রক্তমাখা জামাকাপড়ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোলা জগ্গেশ্বর রাও ওরফে চিন্টু এবং বিশাল জানা নামে সাগরের দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। আরও এক বন্ধুর খোঁজ চলছে। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অক্ষয়ের অস্ত্রোপচার হয় বলে জানান স্থানীয় কাউন্সিলর ডি. বাসন্তী। খড়্গপুরে পুরনো গুন্ডা-মাফিয়া রাজ ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার। লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…