Facebook:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ মার্চ: নিজে থেকেই লগআউট (logout) হয়ে যাচ্ছে ফেসবুক (Facebook)। সমস্যা ইনস্টাগ্রামেও (Instagram)। মঙ্গলবার (5th March) সন্ধ্যার পরই ভারত সহ বিশ্বজুড়ে এমনই বিপাকে পড়েন ব্যবহারকারীরা! সমস্যার কথা টুইটার সহ অন্যান্য সমাজমাধ্যমে জানান তাঁরা। মঙ্গলবার রাত অবধি সমস্যার ‘কারণ’ নিয়ে কোনও বিবৃতি দেয়নি মূল সংস্থা মেটা (Meta)। তবে, রাত্রি ঠিক ১০-টা নাগাদ নিজে থেকেই সমস্যার সমাধান হয়। পুনরায় চালু হয়ে যায় ফেসবুক। নতুন করে লগইনেরও প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর ব্যবহারকারীরা অভিযোগ করেন, নিজে থেকেই লগ-আউট (logout) হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তারপর চাইলেও আর লগ-ইন (login) করা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও একই সমস্যা হয়। এমনকি মার্ক জুকারবার্গের Meta-র তৈরি আর এক অ্যাপ ‘থ্রেডস’-এও সমস্যা দেখা দেয়। প্রায় এক-দেড় ঘন্টা ধরে এই সমস্যা চলে। শেষমেশ ভারতীয় সময় রাত্রি দশটা নাগাদ বিভ্রাট কাটিয়ে ফিরে আসে ফেসবুক। স্বস্তি নামে তামাম নেট দুনিয়ায়!।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…