Railway

Underwater Metro: তৈরী হল ইতিহাস! দেশের মধ্যে প্রথম কলকাতাতেই গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো, ৫২০ মিটার পথ পেরোবে মাত্র ৪৬ সেকেন্ডে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ মার্চ: প্রথম ট্রাম চলেছিল ‘তিলোত্তমা’ কলকাতায়। এবার, গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রোও ছুটল সেই কলকাতাতেই। তৈরী হল এক নতুন ইতিহাস! বুধবার সকাল ১১-টা নাগাদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কলকাতায় আরও দু’টি মেট্রো প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয় এদিন। একইসঙ্গে দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুকান্ত মজুমদার।

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:

প্রসঙ্গত উল্লেখ্য, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের মধ্যে রয়েছে ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা। তা পেরিয়ে যেতে সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। ভারতে এই প্রথম জলের তলা দিয়ে রেল করিডোর তৈরি হয়েছে বলে জানান স্বয়ং প্রধানমন্ত্রী। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৪.৮ কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের ৫২০ মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা নিয়ে। মেট্রে যে মুহূর্তে গঙ্গার নীচের সুড়ঙ্গে ঢুকবে সেই মুহূর্তেই একটি নীল আলো জ্বলে উঠবে। নীল এলইডি আলোই বোঝাবে যে মেট্রো গঙ্গার নীচে দিয়ে ছুটছে। জানা গেছে, গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া-সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে, জলে নয়, সুড়ঙ্গ রয়েছে নদী খাতের পলিমাটির মধ্যে। অর্থাৎ, মেট্রোযাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে পবিত্র গঙ্গা!

গঙ্গার নীচ দিয়ে মেট্রো (ছবি- প্রতীকী ও সংগৃহীত):

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago