Social Media

WhatsApp: ভারত সহ বিশ্বের বিভিন্ন অংশে কাজ করছেনা WhatsApp! আশ্বস্ত করল Meta, ঠিক হল প্রায় দু’ঘন্টা পর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৫ অক্টোবর: মেটা (Meta)’র মালিকানাধীন অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সেই হোয়াটসঅ্যাপ পরিষেবাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে হঠাৎ করে গোলমাল করলো ভারত তথা বিশ্বের বিভিন্ন অংশে। সমস্যায় লক্ষ লক্ষ (বা, কোটি কোটি) ব্যবহারকারী! প্রায় ১ ঘন্টার বেশি সময় পরেও এই সমস্যার সমাধান হয়নি। অনুমান করা হচ্ছে সার্ভার ডাউন জনিত সমস্যার কারণেই এই গোলোযোগ। প্রসঙ্গত, ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’ (Meta)’র এই ম্যাসেঞ্জার পরিষেবা ভারতে বিপুল ভাবে ব্যবহার করা হয়। এমনকি বিভিন্ন অফিসের কাজের ক্ষেত্রেও এই পরিষেবা ব্যবহার করা হয়। আচমকা পরিষেবা থমকে যাওয়ায় কাজে সমস্যা দেখা দিতে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। দেশ জুড়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতেও শুরু করেন। সমস্যায় পড়েন লক্ষ লক্ষ গ্রাহক।

কাজ করছেনা WhatsApp:

বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট DownDetector নিশ্চিত করেছে যে WhatsApp তার লক্ষ লক্ষ (বা, কয়েক কোটি) ব্যবহারকারীদের ফোনে কাজ করছে না। ওয়েবসাইটের হিট-ম্যাপের উপর ভিত্তি করে জানা গিয়েছে যে প্রভাবিত অঞ্চলগুলির মধ্যে মুম্বই, দিল্লি, কলকাতা এবং লখনউয়ের মতো বড় শহরগুলি রয়েছে। তবে, এই ঘটনায় তাঁদের আশ্বস্ত করেছে মেটা (Meta)। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, তারা বিষয়টি জেনেছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা ঠিক করার চেষ্টা করছে। অবশেষে, প্রায় দু’ঘন্টা পর, দুপুর ২ টা ১৫ নাগাদ ঠিক হল পরিষেবা!

Advertisement:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago