Kolkata

Abhijit Gangopadhyay: “ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই বামে নয়, বিজেপি-তে!” বিচারপতির আসন ছেড়ে ‘পদ্মাসনে’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়; লড়তে পারেন তমলুক থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ মার্চ: “বিজেপিতে যোগ দিচ্ছি। আগামী ৭ মার্চ (বৃহস্পতিবার) যোগদান করব। বিজেপিই একমাত্র দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়াই করছে।” প্রতিশ্রুতি মতোই ‘বিচারপতি’ পদ থেকে ইস্তফা দিয়ে তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র উদ্দেশ্যে ইস্থফাপত্র পাঠিয়ে, মঙ্গলবার (৫ মার্চ) বেলা ২টো ১৫ নাগাদ সাংবাদিক বৈঠক করে ঠিক এমনটাই ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের ‘সদ্য প্রাক্তন’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, বাম বা কংগ্রেসের নয় কেন? প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তাই বামে নয়। বামেরা ধর্ম মানেনা। আর কংগ্রেস পারিবারিক জমিদারদের দল!”

বিদায় কলকাতা হাইকোর্ট:

অন্যদিকে, কোন আসন থেকে লড়বেন, সেই বিষয়টি তিনি বিজেপি-র শীর্ষ নেতৃত্বের উপর ছেড়ে দিলেও, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকেই লড়াই করতে চলেছেন তিনি। অন্যদিকে, তমলুক আসনে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিনেত্রী রচনা ব্যানার্জি! এদিন যদিও প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন, “কোন আসনে লড়ব বিজেপির উপরমহল সিদ্ধান্ত নেবে।” একইসঙ্গে সৎ, ভদ্র শিক্ষিত, বাঙালি মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন এই সদ্য প্রাক্তন এই বিচারপতি। তাঁর কথায়, “বাঙালিদের অনেকে রয়েছেন, যাঁরা রাজনীতিতে আসতে ইচ্ছুক। কিন্তু দুর্বৃত্তদের দেখে আসেন না। তাঁদের বলব, আসুন। আপনারাও রাজনীতিতে আসুন।” উল্লেখ্য যে, রবিবার বিকেলেই ‘বিচারপতি’-র পদ থেকে ইস্তফা দিয়ে, রাজনীতিতে আসার বিষয়ে ঘোষণা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার আদালতে পৌঁছে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। জানান, বিচারপতি হিসেবে তাঁর আর দেওয়ার কিছু নেই। বৃহত্তর সমাজকে তাঁর অনেক কিছু দেওয়ার আছে। আপাতত তাঁর রাজনৈতিক ভবিষ্যতের দিকেই তাকিয়ে গোটা বাংলা!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago