Recent

Midnapore: “জীবনে এতো ‘নকুল দানা’ বিক্রি করিনি!” খুশিতে ডগমগ পশ্চিম মেদিনীপুরের ব্যবসায়ীরাও

তনুপ ঘোষ ও মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জেলা শহর মেদিনীপুর থেকে রেল‌ শহর খড়্গপুর, বেলদা থেকে ঘাটাল, ক্ষীরপাই থেকে সবং, ডেবরা থেকে কেশিয়াড়ি- বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা অবধি যে পরিমাণ বাতাসা আর নকুল দানা বিক্রি হল, এতদিন কোনো মাঙ্গলিক বা ধর্মীয় উৎসব-অনুষ্ঠানেও নাকি বিক্রি হয়নি! এককথায় স্বীকার করছেন শহর মেদিনীপুরের পঞ্চুরচকের স্বপন থেকে স্কুলবাজারের দুলাল কিংবা ক্ষীরপাইয়ের সুকুমার থেকে বেলদা’র বাসুদেব। বিজেপি থেকে সিপিআইএম, এসএফআই-ডিওয়াইএফআই থেকে যুবমোর্চা কিংবা কংগ্রেস-ছাত্র পরিষদ সবাই মাঠে নেমে পড়েছেন, সাধারণ মানুষকে নকুল দানা আর গুড়-বাতাসা খাওয়াতে! বর্ষার বাজার বলে গুড়-টা একটু কম বিক্রি হয়েছে, তবে বাতাসা আর নকুল দানা গোটা জেলা জুড়ে প্রায় ৪০-৫০ কেজি উড়ে গেছে বলেই খবর। মেদিনীপুর শহরে তো বিজেপি নেতারা রাস্তা আটকে তৃণমূল পৌরপ্রধানকেও ‘নকুল দানা’ খাইয়ে ছেড়েছেন!

বিজেপির নকুল দানা বিলি :

বেলা ১১ টা নাগাদ গ্রেপ্তার হয়েছেন ‘পাচন-গুড় বাতাসা-নকুল দানা’ দাওয়াইয়ের জন্মদাতা তথা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর-ই উচ্ছ্বাসে মেতে ওঠে বিরোধীরা! মেদিনীপুর শহরে বেলা ১২ টা নাগাদ জেলা বিজেপি’র ঘোষিত কর্মসূচিই ছিল, পথচারীদের বাতাসা-নকুলদানা খাওয়ানোর। বেলদা থেকে ক্ষীরপাই, খড়্গপুর থেকে ডেবরা জেলা জুড়ে সর্বত্র-ই এই কর্মসূচি পালিত হয়েছে। বামেরা পথে নেমেছে একেবারে ঢেঁড়া পিটিয়ে, ঢাক-ঢোল সঙ্গে নিয়ে। বিকেলে শহর মেদিনীপুরে ‘গরু চোর অনুব্রত’ সাজিয়ে এক কর্মীকে দিয়ে ‘নকুল দানা’ বিলি করা হয়েছে। যা দেখে শুনে তৃণমূলের সাধারণ কর্মীরা বলছেন, “অনুব্রত দা আমাদের জেলে গেলেও, তাঁর দাওয়াই বাংলার ইতিহাসে জায়গা পেয়ে গেল!”

পথে বাম ছাত্র-যুবরা :

পথ আটকে পৌরপ্রধান (সৌমেন খান)-কে নকুল দানা খাওয়ানোর চেষ্টা:

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago