Midnapore

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যান অবৈধভাবে অনুমোদনের অভিযোগ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন মেদিনীপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল্লাহ (সাইফুল)। ঘটনা ঘিরে শহরের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাউন্সিলরের দাবি, দীর্ঘদিন ধরে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে একের পর এক নিয়ম লঙ্ঘন করে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুর কর্তৃপক্ষ।

মেদিনীপুর পুরসভা:

সাইফুলের অভিযোগ, ২০২১ সালের ১৬ আগস্ট থেকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী SWS-OBPAS পোর্টালের মাধ্যমে অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন বাধ্যতামূলক করা হলেও মেদিনীপুর পুরসভায় সেই নির্দেশ কার্যত উপেক্ষা করা হয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে অফলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে। শুধু তাই নয়, বিল্ডিং কমিটি-র পূর্বানুমোদন ছাড়াই বহু প্ল্যান ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কাউন্সিলর জানান, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বোর্ড সভায় একসঙ্গে ৪১০টি বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য তোলা হয়েছিল। সেই সময় তিনি প্রকাশ্যে এর বিরোধিতা করেন। বিভিন্ন জায়গায় লিখিত আপত্তিও জমা দেন। এরপর চলতি বছরের ৯ জুন আরও ৪০৫টি বিল্ডিং প্ল্যান অনুমোদনের উদ্যোগ নেওয়া হলে তিনি ফের আপত্তি জানান। তাঁর দাবি, সেই আপত্তির জেরেই বিষয়টি আর এগোয়নি।

অভিযোগকারী কাউন্সিলরের আরও দাবি, যেসব বিল্ডিংয়ের অনুমোদন পরে বোর্ডে তোলার চেষ্টা করা হয়েছিল, তার অনেকগুলিই আগেই ভুয়ো নকশার ভিত্তিতে নির্মিত হয়ে গিয়েছে। এমনকি সেই সব ভবনের জন্য ভুয়ো কমপ্লিশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরফলে শুধু কাউন্সিলরদের মতামতকেই উপেক্ষা করা হয়নি, প্রতারিত হয়েছেন ফ্ল্যাট ক্রেতা, ব্যাঙ্ক এবং সাধারণ মানুষও। যাঁরা ওই সব বিল্ডিং কিনে ব্যাংক ঋণ নিয়েছেন, তাঁরাও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের কাউন্সিলর। সাইফুল বলেন, এটি কোনও ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার লড়াই নয়। জনগণের স্বার্থ রক্ষা এবং পুর-প্রশাসনে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যেই আদালতের দ্বারস্থ হয়েছি। আমাকে চুপ করানোর জন্য নানা প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপোষ করিনি। বহু সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও ফল না মেলায় শেষ পর্যন্ত হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে বাধ্য হয়েছি। এমন ঘটনাও ঘটেছে, যেদিন বিল্ডিং প্ল্যানের আবেদন জমা পড়েছে, সেদিনই অনুমোদন দেওয়া হয়েছে। বড় কোনও দুর্ঘটনা হলে তার দায় কে নেবে! শহরের এক বাসিন্দার কথায়, দুর্নীতির অভিযোগ এখন নতুন কিছু নয়। অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নানা সমস্যার মুখে পড়তে হয়। টাকা ছাড়া আর কাজ হয়না। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। তাঁর দাবি, সমস্ত বিল্ডিং প্ল্যান আইন মেনেই অনুমোদন করা হয়েছে। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ‘মহম্মদ সাইফুল ২০২২ সাল থেকে কাউন্সিলর। এতদিন আদালতে যান নি কেন বা বিষয়গুলি প্রকাশ্যে আনেন নি কেন? সেটা হলে প্রতিবাদী মনে করতাম!’ মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত বলেন, কোনও অনিয়ম হয়ে থাকলে, আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা হাইকোর্টে সাইফুল:

News Desk

Recent Posts

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

1 day ago

Kharagpur: মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…

3 days ago

Kharagpur: নেপথ্যে কে? পুরভোটের আগে খড়্গপুর পুরসভায় প্রদীপের নেতৃত্বে ‘অনাস্থা’ ১৫ জন তৃণমূল কাউন্সিলরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…

1 week ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 month ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

1 month ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

1 month ago