Protest

Protest: “নিশ্চিন্তে ঘরের বাইরে গরু বেঁধে রাখুন, কুখ্যাত গরু চোর গ্রেপ্তার হয়েছে!” বোলপুরের স্লোগান আছড়ে পড়ল মেদিনীপুরেও

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: “আপনার গরু নিশ্চিন্তে ঘরের বাইরে বেঁধে রাখুন, পশ্চিমবঙ্গের কুখ্যাত গরু চোর গ্রেপ্তার হয়েছে!” বোলপুরের স্লোগান আছড়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও! হ্যাঁ, গরু-পাচার কাণ্ডে সকাল ১১ টা নাগাদ অনুব্রত মণ্ডল-কে গ্রেপ্তার করে সিবিআই বাড়ি থেকে বের করার পর থেকেই বোলপুরের পথে পথে আওয়াজ উঠছিল- ‘গরু চোর গরু চোর’। আর, টোটো নিয়ে স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন বাম ছাত্র-যুবরা! সেখানেই শোনা যায়, “আপনার গরু নিশ্চিন্তে ঘরের বাইরে বেঁধে রাখুন, পশ্চিমবঙ্গের কুখ্যাত গরু চোর গ্রেপ্তার হয়েছে!” সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আর, তারপরই পশ্চিম মেদিনীপুরের পথে-ঘাটেও একই আওয়াজ উঠলো। আসরে নেমে পড়লেন বাম আর বিজেপি কর্মীরা।

ক্ষীরপাইতে বিজেপির মিছিল :

অনুব্রত মণ্ডলের গ্রেফতারের সমর্থনে ক্ষীরপাই মন্ডল বিজেপি ঢাক বাজিয়ে, নকুল দানা – বাতাসা নিয়ে মিছিল করছিলো। মিছিল থেকেই ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করা হয়, “পশ্চিমবঙ্গের সবথেকে বড় গরু চোর গ্রেপ্তার হয়েছে! আপনারা নির্ভয়ে আপনাদের গরু বাড়ির বাইরে বেঁধে রাখুন। চুরি যাওয়ার আর কোনো ভয় নেই!” এই ব্যঙ্গ মিছিল জনসাধারণ তারিয়ে তারিয়ে উপভোগ করেন। চড়াম, চড়াম ঢাক বাজিয়ে জনসাধারণকে নকুল দানা ও বাতাসা বিলি করা হয় বিজেপির এই মিছিল থেকে। এদিকে, বিকেলের পর মেদিনীপুর শহরের বাম ছাত্র-যুবদের মিছিল থেকেও একই আওয়াজ ওঠে।

এই মিছিল থেকেই প্রথম এই আওয়াজ ওঠে (ভাইরাল ভিডিও থেকে নেওয়া):

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago