শালবনীর জিন্দল কারখানা (ফাইল ছবি):
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে অবস্থিত JSW সিমেন্ট কারখানার ভেতরে থেকে হাজার হাজার টাকার মূল্যবান তার চুরি হয়েছিল। মাসখানেক আগের এই ঘটনায় শালবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন জিন্দল কর্তৃপক্ষ। অবশেষে সেই চুরির কিনারা করল শালবনী থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে শালবনীর ওই কারখানা সংলগ্ন এলাকা থেকেই তার চুরির অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শালবনী থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বেশ কিছু তার। ধৃতদের নাম মধুসূদন মুর্মু, ছোটন মাহাত। দু’জনেরই বয়স ৩০-৩৫’র মধ্যে। শনিবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে শালবনীর কুলফেনি এলাকায় অবস্থিত জিন্দল কারখানার ভেতর থেকে প্রায় ২৫-৩০ হাজার টাকা মূল্যের তার চুরি হয়। এরপরই, কারখানা কর্তৃপক্ষ শালবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কয়েকজন দুষ্কৃতীর বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। এরপরই, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে কারখানা সংলগ্ন গ্রাম থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু তার উদ্ধার হয়েছে। বাকি তারও উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কেউ বা কারা যুক্ত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…