Bankura

Tigress Zeenat: বাঁকুড়ায় চলছে বাঘ-বন্দী খেলা! জিনাতকে ধরতে ছোঁড়া হয়েছে ঘুমপাড়ানি গুলি, নাইলনের জালে ঘিরে ফেলা হয়েছে জঙ্গল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ২৮ ডিসেম্বর: বাঁকুড়ার রানিবাঁধের কাছে গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে চলছে বাঘ-বন্দী খেলা! বাঘিনী জিনতকে ধরতে ছোঁড়া হয়েছে ঘুমপাড়ানি গুলি বা ট্রাঙ্কুইলাইজার। গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছে উঁচু নাইলনের জাল দিয়ে। জ্বালানো হয়েছে আগুন। যুদ্ধকালীন তৎপরতা বনকর্মীদের মধ্যে। মুকুটমণিপুর জলাধার সংলগ্ন এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। প্রসঙ্গত, সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে আসা তিন বছরের বাঘিনী জিনাত ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকেহঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘুরে, পুরুলিয়ার বান্দোয়ান সংলগ্ন রাইকা পাহাড়ের জঙ্গলে অবস্থান করছিল ৫-৬ দিন। বৃহস্পতিবার রাতেই সে পাড়ি দেয় বাঁকুড়া।

বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে:

বিজ্ঞাপন (Advertisement):

এদিকে পর্যটনের ভরা মরসুমে গিজগিজ করছে মুকুটমণিপুর জলাধার। জলাধারের অপর পারেই গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে সকাল থেকেই ঘাপটি মেরে ছিল জিনাত সুন্দরী। দুপুরের পর থেকেই বাঘিনী জিনাত প্রথমবারের জন্য বন দফতরের ঘেরাটোপে বন্দী হয়ে যায়। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর জাল দিয়ে ঘিরে রাখা এলাকার মধ্যে বনকর্মীরা জিনাতকে দেখতেও পান। ভেতরেই ছিল ট্রাঙ্কুলাইজ টিম। তারপর থেকেই বাড়ছিল আশা। ট্রাঙ্কুলাইজ করার তোড়জোড়ও শুরু হয়ে যায়। এদিন গোটা জঙ্গলই কার্যত জাল দিয়ে ঘিরে ফেলা হয়। ড্রোন দিয়ে চলছিল নজরদারি। শেষ পর্যন্ত ছোঁড়া হয় ট্রাঙ্কুলাইজ গুলি। কিন্তু, গুলি বাঘিনীর শরীরে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago