Recent

Midnapore: দাঁতনে রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! আহত ২২; মেদিনীপুর গ্রামীণে ট্রাকের চাকায় পিষ্ট বাইক আরোহী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত খণ্ডরুই এলাকায়। ঘটনায় আহত হয়েছেন বাসের ২২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম কয়েকজকে যথাক্রেমে এগরা ও মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়।

দাঁতনের খণ্ডরুইতে:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি মোহনপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। খণ্ডরুই এলাকায় নিয়ন্ত্রন হারিতে রাস্তার পাশেই উল্টে যায়। বাসে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যেই ২২ জন যাত্রী আহত হন। তাঁদের প্রথমে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর, গুরুতর জখম কিছজনকে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং কিছুজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন (Advertisement):

অপরদিকে, মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অধীন আমঝর্ণা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম বিনয় সিং। বয়স আনুমানিক ২৭। বাড়ি গড়বেতা থানার অধীন ধবনী এলাকায়। রবিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে আমঝর্ণা এলাকায় চাঁদড়া-পিড়াকাটা রাজ্য সড়কের উপর। পুলিশ সূত্রে জানা গেছে, পিড়াকাটার দিক থেকে আসছিল মালবোঝাই একটি ট্রাক। চাঁদড়ার দিক থেকে একটি বাইকে করে যাচ্ছিলেন বিনয় সিং নামে ওই যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের একেবারে সামনে চলে আসেন। ট্রাকের চালক চেষ্টা করলেও, শেষ রক্ষা হয়নি! ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করে গুড়গুড়িপাল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আমঝর্ণাতে:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago