Recent

Midnapore: উঁচু ক্লাসের ছাত্রীদের মস্তানি, ছুরি নিয়ে এসে ভয় দেখানোর অভিযোগ! মেদিনীপুর শহরের নামকরা স্কুলের ঘটনায় তুমুল বিক্ষোভ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: নীচু ক্লাসের ছাত্রীদের উপর দীর্ঘদিন ধরে চলছিল শারীরিক ও মানসিক নির্যাতন বা র‍্যাগিং। চলছিল তাদের দিয়ে হাত-পা টেপানো, নিজেদের টিফিন বক্স ধোয়ানো ছাড়াও কুৎসিত ভঙ্গিতে নাচ করতে বাধ্য করানো, এমনকি নগ্ন করে ভিডিও করা- প্রভৃতি। এমনটাই অভিযোগ বিদ্যালয়ের উঁচু ক্লাসের (একাদশ-দ্বাদশের) নির্দিষ্ট কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করে, শিক্ষিকাদের এবং বাড়িতে জানিয়ে দেওয়ার কথা বলতেই, শুক্রবার ‘দিদিরা’ একদম ‘ছুরি’ নিয়ে এসে হাজির! আতঙ্কিত ওই ছোট ছোট ছাত্রীরা (সিক্স-সেভেনের ছাত্রীরা) ঘটনার কথা বাড়িতে জানানোর পরই শুক্রবার বিকেলে এবং শনিবার সকাল থেকে তুমুল বিক্ষোভ শুরু হয় বিদ্যালয় চত্বরে। ঘটনাটি জেলা শহর মেদিনীপুরের স্বনামধন্য এক বালিকা বিদ্যালয়ের। শনিবারের বিক্ষোভের পরই নড়েচড়ে বসেন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় ৮ জন ছাত্রী-কে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে আগামী সোমবার (১ আগস্ট)-ই বিদ্যালয়ের সর্বত্র লাগানো হবে সিসিটিভি। এদিকে, শহরের এমন নামকরা স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

শহরের নামকরা স্কুলের ঘটনায় চাঞ্চল্য:

অভিযোগ, গত কয়েক মাস ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী নীচু ক্লাস অর্থাৎ পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীদের উপর নানা ভাবে অত্যাচার চালায়। নিজেদের ব্যক্তিগত কাজ করানো, বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে লাগিয়ে দেওয়া, মারধর করা, গায়ে জল ঢেলে দেওয়া- এসব চলতেই থাকে। এরপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে বলে অভিযোগ! কুৎসিত ভঙ্গিতে নাচ করতে বাধ্য করিয়ে তা ভিডিও করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ, একাদশ, দ্বাদশ শ্রেণীর দিদিদের অত্যাচারের বিষয়ে শিক্ষিকাদের জানানোয় শুক্রবার ক্লাসের মধ্যে ছুরি নিয়ে এসে ভয় দেখায়! ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে বেশকিছু ছাত্রী। এরপর, তারা বাড়িতে জানানোর পরই শুক্রবার শেষ বেলায় অভিভাবকরা এসে বিক্ষোভ দেখান। শনিবার নীচু ক্লাসের অনেক ছাত্রী আতঙ্কে স্কুল-ই আসতে চাইছিল না বলে জানিয়েছেন অভিভাবকরা। তাই, শনিবার সকাল থেকে অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন! এক ছাত্রীর অভিভাবিকা বলেন, “মাসখানেকের বেশি সময় ধরে এই ধরনের ঘটনা ঘটছে। ভয়ে আমার মেয়ে গত কয়েক সপ্তাহ ধরে স্কুলেই আসতে চায়না। দিদিমণিরা কোনো ব্যবস্থা নেননি। স্কুলে সিসিটিভি নেই! আমরা আতঙ্কিত।” অভিভাবকদের দাবি, যারা এই নোংরা ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের তরফে জানানো হয়েছে, ৮ জন ছাত্রী-কে চিহ্নিত করা হয়েছে। সোমবার থেকেই সিসিটিভি লাগানোর কাজ শুরু হবে। আগামী বুধবার অভিভাবকদের নিয়ে মিটিং ডাকা হয়েছে। তারপরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago