Recent

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের ‘ভিডিও’ গোপনে রেকর্ডিং করে রাখা। পরে সেই ভিডিও দেখিয়েই ‘ব্ল্যাকমেল’ করে লক্ষ লক্ষ টাকা আদায়। রেল শহর খড়্গপুরে এভাবেই চলছিল হানি-ট্র্যাপের কারবার। শেষমেশ পর্দা ফাঁস করল খড়্গপুর টাউন থানার পুলিশ। রবিবার রাতের অভিযানে একসঙ্গে ৭ জনকে গ্রেপ্তার করা হল। সেই তালিকায় আছে এই ট্র্যাপের দুই মূল কারবারী তথা ‘মক্ষীরানি’ বিনীতা কুমারী এবং আর.মীনাক্ষী। সোমবার সাত জনকেই আদালতে পেশ করা হলে, বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

প্রতীকী ছবি:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর শহরের ২৯নং ওয়ার্ডের ঝোলি এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে সেক্স র‌্যাকেট বা মধুচক্র চালাতেন বিনীতা কুমারী এবং আর.মীনাক্ষী নামে দুই মহিলা। পরিচিত থেকে শুরু করে প্রভাবশালীদের হানি-ট্র্যাপে ফেলে ডেকে আনা হত। আর তারপরই তাঁদের ফাঁসানো হত বলে অভিযোগ। গোপন মুহূর্তের ভিডিও রেকর্ডিং করে পরে ‘ব্ল্যাকমেল’ করা হত প্রভাবশালীদের। সেই ছবি বা ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হত। দিন কয়েক আগে গোপন সূত্রে এমনই অভিযোগ পায় খড়্গপুর টাউন থানার পুলিশ। তারপরই রবিবার রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। বিনীতা কুমারী ও আর.মীনাক্ষী সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের খড়্গপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের এক আধিকারিক বলেন, সেক্স র‌্যাকেটের বড়সড় পর্দাফাঁস করা হয়েছে। এই চক্রের পিছনে আরও কেউ বা কারা আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

Recent Posts

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

7 hours ago

Kharagpur: মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার…

2 days ago

Kharagpur: নেপথ্যে কে? পুরভোটের আগে খড়্গপুর পুরসভায় প্রদীপের নেতৃত্বে ‘অনাস্থা’ ১৫ জন তৃণমূল কাউন্সিলরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…

7 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 month ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

1 month ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

1 month ago