Recent

Midnapore: শিশুদের জীবন-পথে ‘আলো’ ছড়িয়ে দিতে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে নানা অনুষ্ঠান ও কর্মশালা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ!” ‘শিশু দিবস’ উপলক্ষে, এই স্লোগানকে সামনে রেখেই শুক্রবার (১৫ দুপুরে) পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের জিন্দল কারখানা সংলগ্ন ২৮টি গ্রামের শিশু, কিশোর-কিশোরী এবং মহিলাদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও কর্মশালা আয়োজিত হল। উদ্দেশ্য, বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া এবং সব শিশুকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা। শালবনীর JSW সিমেন্ট লিমিটেডের উদ্যোগে এবং স্থানীয় চ্যাপলিন ক্লাবের পরিচালনায় জিন্দল গেট সংলগ্ন কুলফেনি গ্রামে শুক্রবার দুপুর নাগাদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের উৎসাহিত করতে নানা অনুষ্ঠানের সাথে সাথেই একটি সৃজনশীল হস্তশিল্পের প্রদর্শনীরও আয়োজন করা হয়। অপরদিকে, কিশোরী ও মহিলাদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ‘কুফল’ সম্পর্কে বার্তা দেওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা সফল করতে তথা আইনি বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় এদিন।

শিশু দিবসের অনুষ্ঠান:

বিজ্ঞাপন (Advertisement):

মূলত, জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের প্রত্যন্ত এই সমস্ত এলাকায় নাবালিকাদের বিবাহ বা বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম ও শিশু পাচার রুখে দেওয়া এবং সর্বোপরি সব শিশুকে শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্যই এদিনের এই অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উপস্থিত ছিলেন শালবনীর বিডিও রোমান মণ্ডল, ডিস্ট্রিক্ট চাইল্ড লাইনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুনীল কুমার বাউরি, শালবনীর জিন্দল প্ল্যান্টের হেড (প্রধান) সাজিশ জি কুরুপ, সিএসআর হেড অতনু চ্যাটার্জি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA) আইনজীবী অঙ্কুর কর্মকার, আইনি সহায়ক কাবেরী বসু প্রমুখ। বিডিও রোমান মণ্ডল বলেন, “সচেতনতামূলক একাধিক কর্মসূচি কিংবা রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’-র মত প্রকল্প থাকা সত্ত্বেও জঙ্গলমহল শালবনীর বিভিন্ন এলাকায় এখনও লুকিয়ে লুকিয়ে নাবালিকাদের বিবাহ দেওয়া হচ্ছে। অপরিণত বয়সেই নাবালিকারা মা হয়ে যাচ্ছে। ফলস্বরূপ তার বাকি জীবনেই নানাভাবে অন্ধকার নেমে আসছে। সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে এটা আমাদের প্রতিরোধ করতেই হবে।”

শিশুদের নিয়ে অনুষ্ঠান:

চ্যাপলিন ক্লাবের তরফে সৌরভ ষন্নিগ্রাহী বলেন, “শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়া এবং তাদের অধিকার সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই এই আয়োজন।” জিন্দল প্ল্যান্টের আধিকারিকরা বলেন, “প্রত্যন্ত এই এলাকায় বাল্যবিবাহের হার অনেকটাই বেশি। তাই, জিন্দল প্ল্যান্ট সংলগ্ন ২৮টি গ্রামকে বেছে নিয়ে সেখানে আমরা শিক্ষা-দীক্ষার বিকাশ, বৃত্তিমূলক নানা প্রশিক্ষণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে কাজ করে চলেছি।” উল্লেখ্য যে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শিশু দিবসের দিনটি কার্যদিবস হওয়ায়; শুক্রবার (১৫ নভেম্বর) ছুটির দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

আয়োজন করা হয়েছিল প্রদর্শনীরও:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago