Blood Donation

Medinipur: শিশু দিবস উপলক্ষে ডেবরায় রক্তদান শিবির! মানবসেবায় ২০ বছর ধরে চলছে মহৎ কর্মসূচি

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শিশু দিবস উপলক্ষে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পপুলার ক্লাব আয়োজন করেছিল মহতী এক রক্তদান শিবির। এই উদ্যোগ শুধু শিশু দিবসের উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সমাজসেবামূলক প্রচেষ্টা, যা ক্লাবটি গত ২০ বছর ধরে পালন করে আসছে। ডেবরা পপুলার ক্লাবের প্রতিষ্ঠাতা মদন মোহন পাত্রের অনুপ্রেরণায় এই শিবিরটির সূচনা হয়েছিল। এটি ডেবরার মানুষের কাছে আজ এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত।

রক্তদান শিবির:

শিবিরে মোট ৮০ জন রক্তদান করেছেন। যার মধ্যে ১৫ জন মহিলা। রক্ত সংগ্রহ করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। উল্লেখ্য যে, ডেবরা পপুলার ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৫ সালে। আজকের দিনে এটি স্থানীয় সমাজকল্যাণের অগ্রণী একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ক্লাবটি শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য বহু সামাজিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত। টীকাকরণ কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন কর্মকাণ্ডেও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago