Business

Midnapore: স্বপ্ন-পূরণের পথ বেয়ে মেদিনীপুর শহরে পথচলা শুরু করল ‘অদ্বিতীয়া ক্রিয়েশন’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর: মেদিনীপুর শহরে পথচলা শুরু করল ‘অদ্বিতীয়া ক্রিয়েশন’। শুক্রবার রাস পূর্ণিমার দিন জেলা শহর মেদিনীপুরে মহিলা পরিচালিত এই শাড়ির দোকানের উদ্বোধন হলো ঘটা করে। যেখানে মহিলাদের পোশাকের যাবতীয় সম্ভার মিলবে সুলভ মূল্যে। শুক্রবার দুপুরে দোকানের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়। ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরাও।

নতুন শোরুমের উদ্বোধন, শাড়ি শুরু ৯৯টাকা থেকে:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের পালবাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করেন মৌ চৌধুরী। এর আগে, বিভিন্ন গাড়ির শোরুম সহ নানা বিপণীতে কাজ করেছেন তিনি। সেই সূত্রেই স্বপ্ন দেখা শুরু- “নিজের একটা দোকান হবে!” পরিবারের সহযোগিতায় সেই স্বপ্ন পূরণের পথে এগোনো শুরু করেন তিনি। নিজের স্বপ্ন পূরণের পথে এগোনোর সাথে সাথেই মৌ হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের মহিলাদের স্বপ্ন পূরণের কথাও ভাবেন। তিনি ভাবেন, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মহিলারাও যাতে স্বল্প খরচেই তাঁদের পছন্দের পোশাক-আশাক বা ব্রান্ডেড জিনিসপত্র কিনতে পারেন; সেই বিষয়ে। সেই ভাবনা থেকেই স্বনির্ভর গোষ্ঠীর লোন নিয়ে পথ চলা শুরু করলো মৌ-এর ‘অদ্বিতীয়া’। মেদিনীপুর শহরের বিধাননগর ও শরৎপল্লী সংলগ্ন ডাকবাংলো রোডে এই ‘অদ্বিতীয়া ক্রিয়েশন’-র উদ্বোধন হয় শুক্রবার।

শোরুমে কাউন্সিলর:

বেনারসি, জামদানি, বালুচরি, সিল্ক, কটন, ঢাকাই, ফ্যান্সি শাড়ি সহ বিভিন্ন ধরনের কুর্তি, নাইটি থেকে শায়া, ব্লাউজ প্রভৃতি সবকিছুই পাওয়া যাবে শহরের নতুন এই শোরুমে। মাত্র ৯৯ টাকা থেকে ২০-৩০ হাজার টাকার শাড়িও পাওয়া যাবে অদ্বিতীয়া ক্রিয়েশনে। পাশাপাশি রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও। আছে ডিসকাউন্টের ব্যবস্থাও। এদিন কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্টজনেরা ছাড়াও উপস্থিত ছিলেন মৌয়ের মেয়ে মনীষা চৌধুরী, ভাই সুরজিৎ চৌধুরী, বাবা শক্তি চৌধুরী এবং মা যমুনা চৌধুরী। কাউন্সিলর মৌ রায় বলেন, “একজন মহিলা তাঁর নিজের পায়ে দাঁড়াতে তথা স্বনির্ভর হতে এই উদ্যোগ নিয়েছেন। আমরা একে কুর্নিশ জানাই।” শোরুমের কর্ণধার মৌ চৌধুরী বলেন, “আমি চাইব, আমার মতোই যাঁরা স্বনির্ভর হতে চান; তাঁরাও নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে যান। কারণ, নারী মাত্রই তো অদ্বিতীয়া!”

অদ্বিতীয়া ক্রিয়েশন (ডাকবাংলো রোড):

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago