Recent

Jhargram: দুই সন্তান, স্ত্রী, বাবা-মা’কে রেখে অকালেই বিদায় নিয়েছিলেন পরিবারের একমাত্র রোজগেরে, পাশে দাঁড়াল সংগঠন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২ এপ্রিল:তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের (Jhargram A-I Subdivision) নিরাপত্তা কর্মী অজিত মুখী’র! স্ত্রী, দুই পড়ুয়া ছেলে, বৃদ্ধ মা-বাবা ও অবিবাহিত বোনকে রেখেই অকালে চলে যান অজিত! অকুল পাথারে পড়ে সমগ্র পরিবার। এই পরিস্থিতিতে, অসহায় পরিবারের পাশে দাঁড়ায় জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের রাজ্য সিকিউরিটি সংগঠন।

পরিবারের পাশে সংগঠন:

গত ৪ মার্চ প্রয়াত হন অজিত মুখী। ১৬ ও ৯ বছরের দুই পড়ুয়া সন্তান, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও অবিবাহিত ননদ-কে নিয়ে অসহায় পড়েছিলেন তাঁর স্ত্রী মিঠু মুখী। এই পরিস্থিতিতে, শাসকদল তৃণমূল কংগ্রেস সমর্থিত এই WRI & DD Security Union এর পক্ষ থেকে মৃত অজিত মুখী’র পরিবারের হাতে সম্প্রতি তুলে দেওয়া হয়, আর্থিক অনুদান। শুধু তাই নয়, আগামীদিনে সংগঠনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। সম্প্রতি, তাঁর বাড়িতে গিয়ে ঝাড়গ্রাম ইউনিট সভাপতি ও অল বেঙ্গল জল সম্পদ ও অনুসন্ধান দপ্তরের সিকিউরিটি ইউনিয়ন এর রাজ্য কার্যকরী সভাপতি ইন্দ্রনীল চক্রবর্তী ও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ পট্টনায়ক এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা গিয়ে সমবেদনা জানান এবং আর্থিক সাহায্য তুলে দেন। ইন্দ্রনীল জানান, আগামীদিনেও তাঁর পরিবারের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে।

অসহায় পরিবার:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

12 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago