Police Administration

Paschim Medinipur: চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, তালিকায় আরও চার SP

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার (Superintendent of Police) ধৃতিমান সরকার সহ মোট ৫ জন SP এবার “চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস”-র সম্মান পাচ্ছেন। আগামী ১৫ আগস্ট, দেশের ৭৭তম ‘স্বাধীনতা দিবস’- এর দিন তাঁদের সম্মানিত করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছাড়াও যে চারজন SP এই পুরস্কার পেতে চলেছেন, তাঁরা হলেন যথাক্রমে- পুরুলিয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ারের ওয়াই. রঘুভংশি, হাওড়া গ্রামীণের স্বাতী ভাঙ্গালিয়া এবং হুগলি গ্রামীনের পুলিশ সুপার আমনদীপ। অন্যদিকে, রাজ্যের তরফে “চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস” সম্মান পাচ্ছেন ত্রিপুরারী অথর্ব। এই মুহূর্তে তিনি এডিজি ও আইজি পশ্চিমাঞ্চলের পদে রয়েছেন। টানা ২৫ বছর ধরে ভালো কাজের জন্যই তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার (মাঝখানে) ধৃতিমান সরকার:

অন্যদিকে, চলতি বছরের (২০২২) মার্চ মাসে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার হয়ে এসেছেন IPS ধৃতিমান সরকার। তার আগে জঙ্গলমহলের আরও তিন জেলা, যথাক্রমে- পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ছিলেন তিনি। পুরুলিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ঝাড়গ্রাম, বাঁকুড়ায় পুলিশ সুপার (এসপি) হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করার সাথে সাথেই, জনগণের স্বার্থে তাঁর নিত্য নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্ভাবনী দক্ষতা নজর কেড়েছে। পুলিশি তদন্তে তাঁর কারিগরি দিক আলাদাভাবে উল্লেখযোগ্য। এছাড়াও, জনসংযোগ বা ‘কমিউনিটি পুলিশিং’-এ বাঁকুড়ায় তাঁর হাত ধরে ‘উত্তরণ’, ‘সুরক্ষা’র সুফল পান এই জেলার মানুষজন। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন সহজে পেতে বাঁকুড়ায় ‘সন্ধান’; ডায়মন্ড হারবারের ‘প্রাপ্তি’ এবং পশ্চিম মেদিনীপুরের ‘খোঁজ’ ওয়েব পোর্টাল (Portal)-ও আলাদাভাবে নজর কেড়েছে।

ত্রিপুরারী অথর্ব:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago