Police Administration

Kharagpur: মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: হঠাৎই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানোকে। ২০২১ ব্যাচের এই আইপিএস অফিসারকে SAP-এর ফোর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার পদে বদলি করা হয়েছে। এতদিন ওই পদে ছিলেন শুভেন্দু মণ্ডল। তাঁকে খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে বুশারা বানোর স্থলাভিষিক্ত করা হয়েছে। খড়্গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আসছেন পার্থ ঘোষ। এতদিন তিনি চন্দননগরের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি) পদে ছিলেন। তাঁর পরিবর্তে চন্দননগরে যাচ্ছেন শুভেন্দু মণ্ডল। সোমবার সন্ধ্যায় এই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

আইপিএস বুশারা বানো:

জুলাই মাসের প্রথম সপ্তাহেই খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বুশারা বানো। ফলে মাত্র আড়াই মাসের মধ্যেই তাঁর বদলি ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে সমাজমাধ্যমে এই বদলি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, সম্প্রতি বুশারা বানো সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিও নিয়ে একটি হিন্দু সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়েছিল। সেই ঘটনার সঙ্গে তাঁর বদলির কোনও যোগ রয়েছে কি না, তা অবশ্য সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। বদলির কারণ সম্পর্কেও প্রশাসনের তরফে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। ফলে আপাতত এই বদলি ঘিরে জল্পনাই অব্যাহত।

Editor Desk

Recent Posts

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

7 days ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

2 weeks ago

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 weeks ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 weeks ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

3 weeks ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

1 month ago