Police Administration

Kharagpur: কাপড়ের ব্যবসার আড়ালে গাঁজার কারবার, বাঁকুড়ার দুই ভাই সহ ৩ জন গ্রেপ্তার খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ জুলাই: বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে এসে বাড়ি ভাড়া নিয়েছিলেন দুই ভাই। কাপড়ের ব্যবসার নাম করে খড়্গপুর শহরের ৬নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তাঁরা। তার আড়ালেই চলছিল গাঁজার কারবার। বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় খড়্গপুর টাউন থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় ওই দুই ভাই সহ মোট তিন জনকে। ওআ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ কেজি গাঁজা। ঘটনা ঘিরে চাঞ্চল্য খড়্গপুর শহরের ৬নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এদিন সন্ধ্যায় তিন জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খড়্গপুর টাউন থানার আইসি অমিতকুমার মিত্র। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ফের সাফল্য খড়্গপুর টাউন থানার পুলিশের:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বাসিন্দা দুই ভাই জগন্নাথ পাত্র ও রাহুল পাত্র কয়েক মাস আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন। খড়্গপুর শহরের বাসিন্দা দেবব্রত সাহাকে সঙ্গী করেছিলেন তাঁরা। এদিন বিকেলে হঠাৎই অভিযান চালায় খড়্গপুর টাউন থানার পুলিশ। বুধবারই দুষ্কৃতীমুক্ত ও নেশামুক্ত খড়্গপুর উপহার দেওয়ার বার্তা দিয়েছিলেন খড়্গপুর টাউন থানার নবনিযুক্ত আইসি অমিতকুমার মিত্র। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানাও জানিয়েছেন, যেকোন অপরাধ এবং অবৈধ কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। অন্যদিকে, বুধবার খড়্গপুর স্টেশনে আরপিএফ ও জিআরপির যৌথ অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেইসঙ্গেই দু’জন আন্তঃরাজ্য গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা ভুবনেশ্বর থেকে হাওড়ায় গাঁজা পাচার করার ছক কষেছিল বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

News Desk

Recent Posts

Kharagpur: নেপথ্যে কে? পুরভোটের আগে খড়্গপুর পুরসভায় প্রদীপের নেতৃত্বে ‘অনাস্থা’ ১৫ জন তৃণমূল কাউন্সিলরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…

17 hours ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

4 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

4 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

1 month ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

1 month ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

1 month ago