Police Administration

Medinipur: পুলিশের নজরদারি গাড়িতে বসছে জিপিএস, খড়্গপুর শহরের জন্য ‘পাইলট প্রজেক্ট’ জেলা পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: এবার নজরদারির আওতায় পুলিশও। খড়্গপুর টাউন থানার সবক’টি নজরদারি গাড়ি বা মোবাইল ভ্যানে বসছে জিপিএস। বুধবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। আপাতত খড়্গপুর শহরের জন্যই এই ‘পাইলট প্রজেক্ট’ শুরু করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মূলত রাতে পুলিশের যে গাড়িগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় টহল দেয়, সেগুলিতেই বসবে জিপিএস। এর মাধ্যমে ওই গাড়ি এবং কর্তব্যরত পুলিশকর্মীদের গতিবিধির উপর নজর রাখা হবে। জিপিএসের মাধ্যমে গতিবিধি জানতে পারবেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক, পুলিশ সুপার সহ কন্ট্রোল রুমের আধিকারিকরা। সেইমতো দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা। ধীরে ধীরে জেলার অন্যান্য থানাতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে এদিন জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক:

রাতের দিকেই বেশিরভাগ দুষ্কৃতীমূলক কাণ্ডকারখানা ঘটে থাকে। আর ‘রেল শহর’ খড়্গপুর একসময় রেল মাফিয়া সহ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ছিল। এখনও প্রায়ই মারধর, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আর এসব রুখতে বদ্ধপরিকর খড়্গপুর টাউন থানার পুলিশ। সেইসঙ্গেই শহরে অপরাধ রুখতে কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকাও খতিয়ে দেখতে চাইছেন শীর্ষ আধিকারিকরা। খড়্গপুর টাউন থানার আইসি হিসেবে সদ্য যোগদান করেছেন অমিতকুমার মিত্র। খড়্গপুর শহরকে দুষ্কৃতীমুক্ত করতে তিনিই এই বিষয়ে উদ্যোগী হন। এদিন সন্ধ্যায় জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, আমাদের আইসি সাহেব এই উদ্যোগ নিয়েছেন। আপাতত খড়্গপুর শহরকে দিয়ে এই পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। আগামীদিনে টহলরত গাড়ির সংখ্যাও বাড়ানো হবে। এজন্য বিধায়কদের সাহায্যও চাওয়া হবে। এসপি এদিন এও জানান, গত দু’দিন ধরে অভিযান চালিয়ে খড়্গপুর টাউন থানার তরফে চুরি হওয়া ৬টি বাইক, ১টি টোটো এবং ১টি এলইডি স্ক্রিন (টিভি) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

News Desk

Recent Posts

Kharagpur: নেপথ্যে কে? পুরভোটের আগে খড়্গপুর পুরসভায় প্রদীপের নেতৃত্বে ‘অনাস্থা’ ১৫ জন তৃণমূল কাউন্সিলরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ সেপ্টেম্বর: পুরভোটের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই…

18 hours ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

4 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

4 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

1 month ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

1 month ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

1 month ago