Police Administration

West Midnapore: ভিন রাজ্যে পাচার হওয়ার আগেই পুলিশ ও দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে বিপুল পরিমাণ কেরোসিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: একদিকে যখন কেরোসিন তেল থেকে সরকারি ভর্তুকি তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। চাহিদা মতো পাওয়া যাচ্ছে না সরকারি নীল কেরোসিন। ঠিক সেই সময়ই পাচার হয়ে যাচ্ছে গ্যালন গ্যালন কেরোসিন। পশ্চিম মেদিনীপুর থেকে আটক করা হল, প্রায় কয়েক হাজার গ্যালন (দশ হাজার লিটারের বেশি) নীল কেরোসিন তেল। দাঁতন থানার পুলিশ ও জেলা দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে, ভিন রাজ্য উড়িষ্যায় পাচার হওয়ার আগে এই বিপুল পরিমাণ নীল কেরোসিন তেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বিপুল পরিমাণ নীল কেরোসিন মজুদ ও পাচার করার অভিযোগে এই দুই ব্যক্তিকে দাঁতন থানার সারতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। দাঁতন থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে, মঙ্গলবার আদালতে তুলেছিল। তদন্তের প্রয়োজনে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এও জানা গেছে, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কেরোসিন তেল, যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।

বাজেয়াপ্ত হওয়া কেরোসিন তেল :

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে দাঁতন থানার সারতা গ্রামের ভবশংকর শ্যামল নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন গোডাউনে হানা দেয় জেলা দুর্নীতি দমন শাখা ও দাঁতন থানার পুলিশ। আর, সেই গোডাউনের সামনে পিকআপ ভ্যানে করে লোড করা হচ্ছিল কেরোসিন তেল ভর্তি প্রচুর ব্যারেল। এরপরেই যৌথ অভিযানে ওই গোডাউন থেকে উদ্ধার হয় ৪৫ ব্যারেল নীল কেরোসিন এবং পিকআপ ভ্যানে লোড হওয়া আরও ৮ ব্যারেল কেরোসিন। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ৫৩ ব্যারেল অর্থাৎ প্রায় ১০ হাজার ৬০০ লিটার নীল কেরোসিন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকারও বেশি। বিপুল পরিমাণ এই তেল বাজেয়াপ্ত করে জেলা দুর্নীতি দমন শাখা। একই সঙ্গে লক্ষ্মণ শ্যামল ও মহেশ্বর গন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দাঁতন থানার পুলিশ। আটক করা হয় পিকআপ ভ্যানটি। জানা গেছে অভিযুক্তদের বাড়ি উড়িষ্যার বালেশ্বরে। দুর্নীতি দমন শাখার সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমান নীল কেরোসিন তেল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মজুদ করা হত ভবশঙ্কর শ্যামলের গোডাউনে। সেখান থেকে তা ভিন রাজ্যে (উড়িষ্যায়) পাচার করা হতো।

দাঁতন থানা :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago