Recent

Kharagpur: এলাকা পরিষ্কারের খেলায় নেমে কাউন্সিলর-টিমের হাতে ‘আক্রান্ত’ খড়্গপুরের সেই সৌরভ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ এপ্রিল:৭২ ঘন্টা সময় দিয়েছিলেন এলাকার কাউন্সিলর অপূর্ব ঘোষ-কে। জঞ্জাল সাফ না করলে, ৭২ ঘন্টা পর কোমর বেঁধে মাঠে নামবেন বলে পোস্টার চিটিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা সৌরভ নাথ। সোমবার (১৮ এপ্রিল) খড়্গপুর পৌরসভার ৩৪ নং ওয়ার্ডের প্রেমবাজার সোসাইটি এলাকায় পোস্টার চিটিয়ে এভাবেই ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন সৌরভ। তবে, তারপরেও অবশ্য শাসকদলের কাউন্সিলরের কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি! তাই, আর ৭২ ঘন্টা নয়, ৪৮ ঘন্টা পরেই কোমর বেঁধে মাঠে নেমেছিলেন সৌরভ। কোমরে গামছা বেঁধে প্রেমবাজার সোসাইটির বাসিন্দা সৌরভ নাথ একাই বুধবার (২০ এপ্রিল) ভোর চারটা থেকে এলাকার জঞ্জাল পরিষ্কার করেন! এরপর, ট্রলিতে করে সেই জঞ্জাল তুলে নিয়ে এসে, প্রেমবাজারের কাছে রাস্তার উপরে ফেলে আগুন লাগিয়ে দেন। পূর্ব ঘোষণা মতো কাউন্সিলরের ব্যর্থতার পোস্টারও ছড়িয়ে দেন রাস্তায়! এরপরই, প্রতীকী অবরোধ শুরু করেন। আর, তারপরই মাঠে নামেন, কাউন্সিলর অপূর্ব’র খেলোয়াড়রা! যানজটের অজুহাত দিয়ে, সৌরভ-কে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তারপর, তাকে দিয়েই রাস্তা পরিষ্কার করানো হয়। এরপরই, খড়্গপুর টাউন থানার পুলিশ পৌঁছে সৌরভ নাথ-কে আটক করে নিয়ে যায়।

আবর্জনা নিয়ে ট্রলিতে :

পুলিশের গাড়িতে ওঠার আগে সৌরভ জানান, “কাউন্সিলরের ব্যর্থতা ঢাকতে আমাকে মারধর করা হলো। আমি জঞ্জাল পরিষ্কার করে, শান্তিপূর্ন প্রতিবাদ করেছিলাম। আর, গতকাল রাতেই আমি আমার ফেসবুক পেজ থেকে এই প্রতিবাদের কথা ঘোষণা করেছিলাম। একজন ভারতবাসী হিসেবে এটা আমার অধিকার। কিন্তু, কাউন্সিলরের লোকজন- বিশ্বজিৎ, লাল্টুরা এসে আমাকে বেধড়ক মারধর করে। আর, শাসকদলের পুলিশ এসে আমাকেই আটক করে নিয়ে যাচ্ছে। বড়বাবু নাকি আমায় ডেকেছেন। আমি যাচ্ছি। তবে, এত সহজে আমি মাঠ ছাড়ছিনা। প্রতিবাদ চলবে। কেউ আমাকে আটকাতে পারবেনা!” অপরদিকে, অপূর্ব ঘোষ ফোনে জানিয়েছেন, “বুঝতেই পারছেন, কেউ বা কারা ওকে দিয়ে এই সব করাচ্ছে। নাহলে, গোটা খড়্গপুর শহরেই তো জঞ্জাল, আবর্জনা আছে। অপূর্ব ঘোষের ওয়ার্ডেই এই আন্দোলন কেন! আমি কাজ করি, কাজ করি বলেই এবারও মানুষ আমাকে জিতিয়েছেন। কাজেই একজন নেশায় আসক্ত যুবকের কথায় গুরুত্ব দিচ্ছি না! তবে, ইন্ধন যে আছে, এটা পরিষ্কার।”

অবরোধ-আন্দোলনে সৌরভ :

আক্রান্ত হয়ে আবর্জনা তুলছেন সৌরভ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago