Paschim Medinipur News

Keshpur: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও শান্তি নেই! পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে শাসকের গোষ্ঠী-কোন্দলে ফের রক্ত ঝরল কেশপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: ১৫-টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩-টিই শাসকদল তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে! যে ২টিতে ভোট হবে, সেখানেও বিপুলভাবে এগিয়ে শাসকদলই। তাতে কি এসে যায়! দলটার নাম যখন তৃণমূল আর জায়গাটার নাম কেশপুর; গোষ্ঠী কোন্দল, মারামারি, রক্তারক্তি এসব নাহলে আবার নির্বাচন কিসের; এমনটাই বলছেন বিরোধী দলগুলি। সোমবার ফের শাসকদলের দুই গোষ্ঠীর লড়াইয়ে রক্ত ঝরল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। ব্লক যুব সভাপতির অনুগামীদের সাথে সংঘর্ষ ব্লক সভাপতির অনুগামীদের! কেশপুরের শাকপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়ে বেশ কয়েকজন ভর্তি হলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

আহতদের নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে :

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কেশপুরের শাকপুর এলাকায় চা দোকানে বসেছিলেন কেশপুর ব্লকের যুব তৃণমূল সভাপতি আসিফ ইকবালের অনুগামীরা। অভিযোগ, সেই সময় তাদের লক্ষ্য করে কটুক্তি করে ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোৎ পাঁজা’র অনুগামীরা। এরপরই, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ঘটনায় আহত হয়েছে দু’পক্ষের অন্তত ৭ জন। এদের মধ্যে ৩ জনকে সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পঞ্চায়েত নির্বাচনের মাত্র ৫ দিন আগে, এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দলীয় স্তরে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago