Paschim Medinipur News

Paschim Medinipur: “এবার বাসের চাহিদা একটু বেশি!” পশ্চিম মেদিনীপুরের প্রায় সমস্ত রুটের বেসরকারি বাস তুলে নেওয়া হল

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: তৃণমূলের ধর্মতলার শহীদ স্মরণ উপলক্ষে তুলে নেওয়া হয়েছে জেলার প্রায় সমস্ত বড় বাস। সমস্ত রুটের বেসরকারি যাত্রীবাহী বাস তুলে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে বাস মালিক সংগঠনের তরফে। তবে, বিভিন্ন রুটে ছোট বাস এবং সরকারি বাস চলবে বলেও জানানো হয়েছে। জেলার সমস্ত বড় যাত্রীবাহী বাসগুলি রওনা দেবে কলকাতার ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে।

আগামীকাল সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা :

বৃহস্পতিবার এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর বাস মালিক সংগঠনের সদস্য সেক সোনা। তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বাসের চাহিদা অনেক বেশি। তাই, এবার জেলার প্রায় সমস্ত বড় বাস দিয়ে দেওয়া হচ্ছে ধর্মতলার শহিদ সমাবেশের যাত্রার উদ্দেশ্যে। জানা যায়, দু-একদিন আগে থেকেই তুলে নেওয়া হয়েছে বিভিন্ন রুটের বাস। এদিকে, বাস না থাকায় বুধবার থেকেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সেই সমস্যা আরো চরমে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে, অনেক বেশি ভাড়া দিয়ে ছোট গাড়ি করেই আগামীকাল অর্থাৎ শুক্রবার নিত্যযাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে! এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে ভিন্ন ভিন্ন সুর। তবে, শেষ পর্যন্ত যে ভোগান্তিতে পড়তে হবে সেই সাধারণ মানুষকেই, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago