Monsoon

উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি লাল সতর্কতা, পাহাড়ে ধস নামার সম্ভাবনা! দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ জুলাই: নির্ধারিত সময়েই বাংলায় প্রবেশ করেছে বর্ষা। মরশুমের প্রথম থেকে তুমুল বৃষ্টিপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতিও। এবার ফের বাংলা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনিতেই বৃষ্টির জেরে দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নামার ঘটনা ঘটেছে। আবার নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দেওয়ায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি রয়েছে এই সতর্কতা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা সহ দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস :

প্রসঙ্গত, হাওয়া অফিস সূত্রে জান গেছে যে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব থেকে পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত যেটি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর ফলে আগামী চার দিন উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই তিনটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দার্জিলিঙে ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। আর, এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago