প্রতীকী ছবি:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৯ মে: ভ্রমণপ্রিয় বাঙালির জন্য সুখবর! এবার, আকাশপথে যাওয়া যাবে সুন্দরী ডুয়ার্স। কলকাতার সঙ্গে বিমানপথে জুড়তে চলেছে উত্তরবঙ্গের ডুয়ার্সও। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় অবস্থিত ভারতীয় বায়ুসেনা ঘাঁটি (Hasimara Air Force Station) এবার যাত্রীবাহী বিমানের ওঠানামার জন্য ব্যবহার করা যাবে। রাজ্যের দেওয়া প্রস্তাবে বায়ুসেনার তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে খবর। শীঘ্রই কলকাতা থেকে এই রুটে যাত্রীবাহী বিমান চলাচল করবে বলেও জানা গেছে। শুধু হাসিমারা নয়, কলাইকুন্ডা বায়ু সেনা ঘাঁটি (Kalaikunda Air Force Station)-তেও যাত্রীবাহী বিমান ওঠানামার অনুমতি মিলেছে। এর ফলে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের মেদিনীপুর, খড়গপুর, দীঘা, তমলুক, হলদিয়া, ঝাড়গ্রামের মতো এলাকাগুলি বায়ুপথে বা আকাশপথে যুক্ত হতে চলেছে।
এর ফলে, শুধু যাত্রী পরিষেবা বা পর্যটনে উন্নয়নই নয়, শিল্প ও কলকারখানার উন্নয়নেও ব্যাপক প্রভাব পড়বে বলে শিল্পপতিরা জানিয়েছেন। জানা যায়, হাসিমারা ও কলাইকুন্ডাতে এয়ারবাস-৩২০ কিংবা বোয়িং-৭৩৭ জাতীয় বড় বিমান ওঠানামা করতে পারবে। ইতিমধ্যে, বিমান পরিষেবাকারী সংস্থাগুলির কাছে দরপত্র চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই টেন্ডার প্রক্রিয়ায় দেশের কমপক্ষে তিনটি প্রথম সারির বিমান সংস্থা অংশ নিয়েছে বলেও জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান অনুযায়ী ডুয়ার্সের সমস্ত পর্যটনস্থলের একেবারে কাছে হাসিমারা বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে মাত্র ১৩ কিমি দূরে জলদাপাড়া অভয়ারণ্য। ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বক্সা ফরেস্ট। উত্তরে ভুটানের ফুন্টশোলিংয়েও এখান থেকে যাওয়া সম্ভব। দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। হাসিমারার সবথেকে কাছে চিলাপাতা ফরেস্ট। বিমান পরিষেবা শুরু হলে, চোখের পলকে কলকাতা থেকে ডুয়ার্সের যেকোনও পর্যটন স্থলে পৌঁছনো সম্ভব। অন্যদিকে, কলাইকুন্ডায় যাত্রীবাহী বিমান পরিষেবা শুরু হলে খড়্গপুর ও হলদিয়া শিল্প তালুকের প্রভূত উন্নতি হবে। অন্যদিকে, দীঘা, মেদিনীপুর, ঝাড়গ্রামের পর্যটন শিল্পেরও উন্নতি হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…