Midnapore

Midnapore: রাজ্যে ৬ এ ৬ শাসক! মেদিনীপুরে ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৩ নভেম্বর: নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, তালডাংরা এবং মেদিনীপুর- বিধানসভা উপনির্বাচনে ৬টি আসনেই রেকর্ড ভোটে জিততে চলেছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বিজেপি-র একমাত্র জেতা আহন মাদারিহাটে তৃণমূল প্রার্থী ৩০ হাজারের বেশি ভোটে জিতে গেছেন ইতিমধ্যে। মেদিনীপুরে ১৪ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা ৩১ হাজার ৪০৫ ভোটে এগিয়ে আছেন।

দীনেন রায়কে নিয়ে উচ্ছ্বাস:

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে, এখনও পর্যন্ত সব ক’টি রাউন্ডেই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। শালবনী ও সদর ব্লকের মতো গ্রামীণ এলাকাগুলি ছাড়িয়ে শহরেও এগোচ্ছেন তিনি। মনে করা হচ্ছে, ২০১৬ সালে প্রয়াত বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির জয়ের (৩৩ হাজারের) রেকর্ড ব্যবধান ছাড়িয়ে যেতে পারেন তিনি। ১৪ রাউন্ডের শেষে প্রায় ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন তিনি। এখনো তিন রাউন্ড গণনা বাকি।
১৪তম রাউন্ড: তৃণমূল প্রার্থী এগিয়ে : ৩১ হাজার ৪০৫ ভোটে। তৃণমূল প্রার্থী: ৯৯ হাজার ৪৩৯ বিজেপি প্রার্থী: ৬৮ হাজার ৩৪ সিপিআই প্রার্থী: ৮ হাজার ৮৯২ কংগ্রেস প্রার্থী: ৩ হাজার ৭৯

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago