Midnapore

Midnapore: জয়ের পথে সুজয়! মেদিনীপুরে প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মেদিনীপুর কলেজের গণনা কেন্দ্রে। গণনা হতে পারে প্রায় ১৭ রাউন্ড। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা ৫৮৩৬ ভোটে এগিয়ে আছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভজিৎ রায়ের থেকে। চতুর্থ রাউন্ড শেষে সুজয় হাজরা এগিয়ে গেছেন প্রায় ১১ হাজার ৪০০ ভোটে।

গণনা কেন্দ্রে সুজয় হাজরা:

আর এই খবর মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে পৌঁছানোর পরেই উচ্ছ্বাসে মেতে উঠলেন দলীয় কর্মী-সমর্থকেরা। আছেন সুজয়ের স্ত্রীর তথা ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্যরা। বিশ্বনাথ জানিয়েছেন, ” অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। ৫০ হাজারের বেশি ব্যবধানে জিতবেন আমাদের প্রার্থী সুজয় হাজরা।”
দ্বিতীয় রাউন্ড: তৃণমূল প্রার্থী: ১৬ হাজার ৪
বিজেপি প্রার্থী : ১০ হাজার ১৬৮
সিপিআই প্রার্থী : ১ হাজার ৩১১
তৃণমূল প্রার্থী এগিয়ে : ৫ হাজার ৮৩৬ ভোটে।

গণনা কেন্দ্রে শুভজিৎ রায়:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

12 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago