Jhargram

Jhargram: সংক্রমণ ঊর্ধ্বমুখী! সোমবার কার্যত লকডাউন ঝাড়গ্রামে, একদিন ছাড়া বন্ধ সরকারি-বেসরকারি অফিস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি: সংক্রমণ উর্ধ্বমুখী। ঝাড়গ্রামের মতো জঙ্গল অধ্যুষিত এলাকাতেও গত চব্বিশ ঘণ্টায় ৬৬ জন সংক্রমিত হয়েছে বলে জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিনে। বুধবার এই সংখ্যাটা ছিল মাত্র ২৪। এরপরই, কড়া বিধিনিষেধের পথে হাঁটল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জেলাশাসক জয়সী দাশগুপ্ত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, বুধবার অর্থাৎ ৫ জানুয়ারি যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কোভিড সংক্রমণ কঠোরভাবে রুখে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৮ জানুয়ারি) থেকে আগামী শুক্রবার (১৪ জানুয়ারি) অবধি ঝাড়গ্রাম জেলায় একদিন ছাড়া খোলা থাকবে সরকারি ও বেসরকারি অফিস। শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি কাজের জন্য ন্যূনতম লোকজন থাকতে পারে। অন্যদিকে, আগামী সোমবার অর্থাৎ ১০ জানুয়ারি ঝাড়গ্রাম পৌরসভা এলাকাতে সবকিছু বন্ধ থাকবে! ওইদিন ঝাড়গ্রাম শহর কার্যত লকডাউন পালন করবে বলেই বিজ্ঞপ্তি থেকে প্রকাশিত।

ঝাড়গ্রামের বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। দুটি তথ্যই আগের দিনের থেকে করোনার ভয়াবহতার প্রমাণ দিচ্ছে! এদিকে, বিপজ্জনক হারে সংক্রমণ বাড়ছে ঝাড়গ্রাম শহরেও। তাই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য যে, আগামী সোমবার (১০ জানুয়ারি) ঝাড়গ্রাম শহরের দোকানপাট, অফিস-আদালত এবং পরিবহন সবকিছুই বন্ধ থাকবে সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা অবধি। তারপর রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী নাইট কারফিউ। স্বভাবতই, ওইদিন ঝাড়গ্রাম পৌরসভায় কার্যত লকডাউন বলেই মনে করা হচ্ছে। শুধুমাত্র, স্বাস্থ্য পরিষেবা খোলা থাকবে। অন্যদিকে, শনিবার (৮ জানুয়ারি), বুধবার (১২ জানুয়ারি) ও শুক্রবার (১৪ জানুয়ারি) শুধুমাত্র সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।‌ তবে, ওই দিনগুলোতে কোর্ট, পোস্ট অফিস, ব্যাঙ্ক, পরিবহন ও জরুরি পণ্য পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকছে। তবে, সোমবার সবকিছুই বন্ধ থাকবে, শুধুমাত্র স্বাস্থ্যের মতো নিতান্ত প্রয়োজনীয় পরিষেবা ছাড়া!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago