Institution

West Midnapore: অধ্যক্ষের সঙ্গে অধ্যাপকের ধস্তাধস্তি পশ্চিম মেদিনীপুরের কলেজে! ছুটে আসতে হল পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: স্বয়ং কলেজ অধ্যক্ষের সঙ্গে কলেজের এক অধ্যাপকের ধস্তাধস্তির ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর কলেজে! ছুটে আসতে হল পুলিশকে। জানা যায়, বুধবার কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতেই কলেজের অধ্যক্ষের সঙ্গে বাংলা বিভাগের অধ্যাপকের ধস্তাধস্তির ঘটনা ঘটে। কলেজ চলাকালীন-ই এই ধরনের ঘটনায় অস্বস্তিতে কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, কেশপুর কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার ভূঁইয়া’র সঙ্গে বাংলা বিভাগের অধ্যাপক সুশান্ত দোলই মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বুধবার যার চরম পরিণতি দেখা যায়! দু’জনই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দুই অধ্যাপকের মধ্যে ঘটে যাওয়া এই ধরনের অবাঞ্ছিত ঘটনার মীমাংসা করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়েছে আনন্দপুর থানার পুলিশকেও। তবে, বিকেল থেকে কলেজের ভেতরে দুই পক্ষের বক্তব্য-ই খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা৷

বাংলার অধ্যাপক ড. সুশান্ত দোলই :

প্রসঙ্গত উল্লেখ্য, কেশপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুশান্ত দোলই ২০০৫ সালে কলেজে যোগদান করেছিলেন এবং ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ (TIC) হিসেবে কাজ করেছেন। তারপর এই কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড: দীপক কুমার ভূঁইয়া। কলেজের বাংলার অধ্যাপক সুশান্ত বাবু বলেন, “আমি এই কলেজে একাধিক বিভাগের সমস্ত ভালো কাজকর্ম করেছিলাম। তার একটি করে শংসাপত্র হয়। ক্লাস নেওয়া, জুরি সদস্য হওয়া, ক্ষেত্র সমীক্ষা-তে অংশ নিয়েছিলাম। এই সমস্ত কাজের শংসাপত্রের জন্য গত বুধবার আমি অধ্যক্ষকে জানিয়েছিলাম লিখিতভাবে। অধ্যক্ষ আমাকে বলেছিলেন এত দ্রুত আমি করতে পারব না একটু সময় লাগবে। কাগজ পরীক্ষা করে আমি করব। প্রায় আট দিন পর আজকে সেই কাগজ আনতে গেলে অধ্যক্ষ অভব্য আচরণ করেন, সেই শংসাপত্র দিতে অস্বীকার করেন। আমি প্রতিবাদ করলে আমাকে ধস্তাধস্তি করে ঠেলে বের করে দেওয়া হয়। আসলে কলেজে উনি যোগ দেওয়ার পর একাধিক বেনিয়ম করেছেন। আমি তার প্রতিবাদ করাতেই এই কান্ড। বিষয়টি বিশ্ববিদ্যালয় ও ঊর্ধ্ব আধিকারিকদের জানানোর সাথে সাথে আনন্দপুর থানার পুলিশ কেও জানিয়েছি। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখলেই জানতে পেরে যাবেন। এমন ঘটনা অনেকের সঙ্গেই হয়েছে। আমি চাই ওঁকে এই কলেজ থেকে সরানো হোক।” অন্যদিকে, কলেজের অধ্যক্ষ ডঃ দীপক কুমার ভূঁইয়া বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। উনি কতগুলি কাগজ নিজে লিখে আমার কাছে হাজির করেন স্বাক্ষর করার জন্য। আমি বলি, সত্যাসত্য না জেনে স্বাক্ষর করতে পারবো না। আমি সে কথা বলতেই আমার টেবিলের কাছে চলে আসেন এবং অভব্য আচরণ করেন। তাই, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আসলে উনি চাইছেন আমি এখান থেকে সরে যাই। কারণ, এই কলেজ আগে পাঠশালা ছিল! আমি এসে তাকে পুনর্গঠন করে নিয়ম শৃঙ্খলা নিয়ে আসি। তাই আজ সমস্যা হচ্ছে। বিষয়টা পুলিশকে আমি জানিয়েছি। তবে, সিসিটিভি সিস্টেম খারাপ থাকায় সেটা দেখাতে পারছিনা।”

কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার ভূঁইয়া :

কলেজে পৌঁছতে হয় পুলিশকে:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago