IIT KHARAGPUR

IIT Kharagpur: মা’কে বাজারে পাঠিয়ে আত্মহত্যা IIT খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জী হাসপাতালের তরুণী চিকিৎসকের! ভাগ্নীকে শেষ বিদায় জানাতে পৌঁছলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: মা-কে নিয়েই থাকতেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) আবাসনে। বুধবার সকালেও মা’কে কিছু বুঝতে দেননি তরুণী চিকিৎসক। তারপর, মা বাজারে গেলে, ফাঁকা বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন IIT Kharagpur- এর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি হাসপাতালের অ্যানাটমি (Anatomy) বিভাগের অধ্যাপিকা চিকিৎসক ডক্টর স্বাগতা ভট্টাচার্য (৩৬)। জানা গেছে, বাজার থেকে ফিরে তাঁর মা রুমের সামনে বারবার ডাকাডাকি করেন। কিন্তু, কোন সাড়া না মেলায়, আবাসনের (কোয়ার্টারের) অন্যান্যদের জানান। খবর দেওয়া হয় পুলিশেও। দ্রুত খড়্গপুর টাউন থানার পুলিশ এসে রুম থেকে স্বাগতা’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। ইতিমধ্যে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে, তদন্ত শুরু করেছে পুলিশ।

আত্মহত্যা তরুণী চিকিৎসকের:

এদিকে, ডাঃ স্বাগতা ভট্টাচার্য, সম্পর্কে রাজ্যের সেচমন্ত্রী তথা তমলুকের বিধায়ক ড. সৌমেন কুমার মহাপাত্রের ভাগ্নী। স্বাগতা’র বাড়ি তমলুকে বলেই জানা গেছে। বাবা ভবানী ভট্টাচার্য-ও পেশায় একজন চিকিৎসক। সূত্রের খবর অনুযায়ী, গত কয়েকমাস হল মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মাস পাঁচেক হল তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেও জানা গেছে। তাই, মা-কে নিয়ে খড়্গপুরের প্রেমবাজারে আইআইটি’র আবাসনে থাকতেন। সেখানেই, তাঁদের বি.আর- ফ্ল্যাট নং- ৯ থেকে বুধবার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে শোকের আবহ তৈরি হয়েছে খড়্গপুরে। ইতিমধ্যে, হাসপাতালে পৌঁছেছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আকস্মিক এই দুর্ঘটনায় শোকে মুহ্যমান রাজ্যের মন্ত্রী ড. মহাপাত্র জানিয়েছেন, “আমার কাছে অত্যন্ত বেদনার। আমার নিজের ভাগ্নী! বুঝতে পারছিনা কি হয়েছিল! অত্যন্ত প্রতিভাবান চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের অধ্যাপিকা ছিল। এক বছর হল এখানে অ্যানাটমি বিভাগের অধ্যাপিকা হিসেবে যোগদান করেছিল। আমার বোনকে নিয়েই থাকত।” তিনি এও জানিয়েছেন, “জানিনা সঠিক কি কারণ! প্রায়-ই আমার সাথে কথা হত। তবে, সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়ে শুনেছি। সেই কারণে অবসাদ নাকি কর্মস্থলের কোনো বিষয়, না জেনে কিছু বলা সঙ্গত হবেনা!”

পৌঁছেছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago